Bangla Serial

দীপার ঢাল হয়ে ওঠা থেকে সোনা-রূপার বেস্টফ্রন্ড! ‘অনুরাগের ছোঁয়ার’ অর্জুন ‘জেন্টলম্যান’ এখন বঙ্গতনয়াদের ‘ক্রাশ’! 

বিগত কয়েক সপ্তাহে স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকে এসেছে আমূল পরিবর্তন। নায়ক সূর্যর সঙ্গে দীপার সম্পর্কের খাত বদল হয়েছে। বিবাহ বিচ্ছেদ হয়েছে দুজনের। সূর্যহীন জীবনে যখন দীপা একা, তখন তাঁর ঢাল হয়ে দাঁড়ায় অর্জুন চক্রবর্তী। দীপার স্কুল সিনিয়র অর্জুন। ধারাবাহিকে অর্জুন আসতেই একলাফে বাড়তে থাকে ‘অনুরাগের ছোঁয়ার’ (Anurager Chhowa) টিআরপি।

খিটখিটে, বদমেজাজি সূর্যকে আর পছন্দ নয় দর্শকদের। বদলে হ্যান্ডসাম, জেন্টলম্যান অর্জুন

সবার প্রিয় পাত্র। ছিমছাম কথা, অ্যাপিয়ারেন্সে সকলের মন জয় করে নিয়েছে ডাক্তার অর্জুন। শুধুই কি দর্শক? সোনা-রূপার চোখেও এখন সেরা সে। হয়ে উঠেছে তাঁদের অর্জুন ড্যাডি।

বাবা না হয়েও অর্জুন যেভাবে সোনা-রূপার প্রতি তাঁর দায়িত্ব সামলাচ্ছে, তার নিঃসন্দেহে প্রশংসা চলছে দর্শক মহলে। এছাড়া অর্জুনের আদর্শেও মন মজেছে অনুরাগীদের। দীপাকে ভালোবাসে সে। তবে এই ভালোবাসায় কোনো জোর নেই। বন্ধু হয়ে বিপদে পাশে দাঁড়াতে চায় অর্জুন।

সোনা-রূপার মতো ছোট্ট শিশুরাও বুঝতে পারছে যেখানে তাঁদের বাবা কাপুরুষের মতো সবকিছু থেকে পালিয়ে গেছে সেখানে অর্জুন কিভাবে ক্রমে তাঁদের সঙ্গে নিজেকে জড়িয়ে নিচ্ছে। সোনা-রূপা চায় অর্জুন তাঁদের মাকে বিয়ে করুক। যদিও দীপা এখনও ‘দাদার’ চোখেই দেখে অর্জুনকে।

সরস্বতী পুজোর দিন বাসন্তী রঙের পাঞ্জাবিতে অর্জুনের থেকে চোখ ফেরাতে পারছে না দর্শক।

“নায়ক তো এমনই হওয়া উচিত” মন্তব্য করছেন কেউ কেউ। অর্থাৎ বেশ বোঝা যাচ্ছে সূর্যকে সরিয়ে দর্শকমনে রাজত্ব করছে অনুরাগের ছোঁয়ার নতুন নায়ক। ডাক্তার অর্জুন হয়ে উঠেছে বাংলার বং ক্রাশ।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন