Bangla Serial

সৃজন পর্ণাকে একসাথে দেখে ফেলল ইশা, পরিস্থিতি সামলাতে ভয়ংকর কাণ্ড ঘটালো পর্ণা!

বুদ্ধির খেলায় বাজিমাত করছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকের নায়িকা পর্ণা। যত দিন যাচ্ছে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠছে এই ধারাবাহিকের গল্প। আগের থেকে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে নায়ক নায়িকার জুটি। টিআরপিতেও চমক দিচ্ছে এই ধারাবাহিক।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা শুরু করেছে এক নতুন খেলা। যেখানে তাদের জিত নিশ্চিত। এবার আড়ালে থেকে লড়াই করবে তারা। সবকিছুই জানতে পেরে গিয়েছে সৃজন আর পর্ণা। তারা বুঝে গিয়েছে এই সবকিছুর পিছনে রয়েছে ইশা। মৌমিতা আর অয়নকে দিয়ে সমস্ত খবর নিয়ে এমন জঘন্য শয়তানি করেছে সে। এইবার তার ফল ভোগ করার পালা।

গোডাউনে আগুন লাগানো থেকে শুরু করে দোকানে কেমিক্যাল মেশানো সব করেছে ইশা। এখানে থেমে থাকেনি সে, দত্ত বাড়ি তছনছ করে দিতে চেয়েছিল ইশা কিন্তু সেখান থেকে সবকিছুকে রক্ষা করেছে ধারাবাহিকের নায়িকা পর্ণা। এইবার সমস্ত অন্যায় অবিচারের প্রতিশোধ নেবে সে। প্রতিশোধ নেওয়ার জন্য একটা প্ল্যান করেছে ধারাবাহিকের নায়িকা। এইবার ইশা যেটা চাইছে সেটাই দেখানো হবে তাকে।

পর্ণা আর সৃজন দুজনে বাড়ির প্রত্যেকের সামনে তুমি ঝামেলা করে যাতে এই খবরটা তাড়াতাড়ি ইশার কানে চলে যায়। সে যদি একবার বিশ্বাস করে নেয় যে সে যেটা করতে চেয়েছিল সেটা সফল হয়েছে তাহলে অনেকটা নিশ্চিন্ত হবে সে। আর ঠিক এই সুযোগটাকে কাজে লাগিয়েই তাকে ফাঁদে ফেলে তার থেকে সবটা বার করে নিতে হবে। এই সুযোগটা বিফলে যেতে দিলে চলবে না। কিন্তু সৃজনের হঠকারিতা আরো একবার সবটা ভেস্তে দিতে চলেছে।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, দত্ত বাড়ির সামনেই পর্ণার সাথে দেখা করে সৃজন। পর্ণা চাপে পড়ে যায়। কারণ যদি ইশা একবার তাদের একসাথে দেখে নেয় তাহলে সব শেষ। সৃজন বলে কোনো ভয় নেই কারণ ইশা তাদের বাড়িতেই আছে। ঠিক তখনই পর্ণা দেখতে পায় ইশা হেঁটে আসছে। পর্ণা সৃজনকে সেই কথা জানায়। ইশাও দেখে নেয় তাদের। তবে কি ধরা পড়ে গেল সৃজন পর্ণা!

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন