জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিক নিয়ে দর্শক উন্মাদনা তুঙ্গে। হাজারও ঝড় ঝঞ্ঝা পেরিয়ে শেষ পর্যন্ত মেঘনীলের বিয়ে হবে কিনা তা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। এদিকে একের পর এক চমক দিয়ে যাচ্ছে ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। মেঘ ও নীলের বিয়েতে বিরাট কান্ড ঘটাতে চলেছে ময়ূরী। কিছুতেই মেঘনীলকে এক না হতে দেওয়ার শপথ নিয়েছে সে।
তড়িঘড়ি মেঘের বিয়ে ঠিক হওয়া, বিয়ের আগে পাত্রের পরিচয় না জানতে পারা এসব নিয়ে ক্রমাগত মনে সন্দেহ বাসা বাঁধছিল ময়ূরীর। তাঁর খালি মনে হচ্ছিল বোধহয় নীলের সঙ্গেই আবার মেঘের বিয়ে দেওয়ার প্ল্যান করেছে তাঁরা। মনে মনে ময়ূরী ভাবে আর যদি এটাই হয়, তবে বিয়ের আগেই মেঘকে শেষ করে দেবে সে। আর সেই উদ্দেশ্যকে সফল করতে সে যোগাযোগ করে রূপের সঙ্গে।
এদিকে রূপ জামিন পেয়ে জেলের বাইরে। মেঘ তাঁর চরম শত্রু। তাই আবারও ময়ূরীর সঙ্গে হাত মিলিয়ে ভয়ঙ্কর চক্রান্ত করে রূপ। সে ময়ূরীর হাতে একটি পিস্তল দিয়ে বলে, ময়ূরী যেন ছাদনাতলায় মেঘকে গুলি করে মেরে দেয়। রূপের কথা মেনে পিস্তল হাতে নেয় ময়ূরী। ঠিক হয় মেঘের সঙ্গে নীলের বিয়ে আটকাতে এই মোক্ষম অস্ত্রের ব্যবহার করবে তাঁরা।
এদিকে, শুভদৃষ্টির সময়েই চমকে যায় মেঘনীল। ছাদনাতলায় একে অপরকে দেখে চমকে যায় তাঁরা। মেঘ অবাক হয়ে বলে, “নীল তুমি!” তবে তার পরেই সারপ্রাইজ সম্বন্ধে জেনে যায় মেঘনীল। মন থেকে খুশি হয়ে দ্বিতীয়বারের জন্য সাতপাকে ঘুরতে থাকে তাঁরা। আর ঠিক সেই সময়েই সেখানে
বন্দুক নিয়ে হাজির হয় ময়ূরী।
ময়ূরীর হাতে পিস্তল দেখে চমকে ওঠে মধুমিতা। অন্যদিকে সময় নষ্ট না করে গুলি ছোঁড়ে ময়ূরী। সাত পাকে ঘোরা সম্পন্ন হওয়ার আগেই লুটিয়ে পড়ে মেঘ। নীলে মেঘকে জড়িয়ে ধরে। এদিকে মেঘ যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তখন ময়ূরীকে গ্রেফতার করে পুলিশ। তবে কি মারা যাবে মেঘ?
নাকি ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের অন্তিম পর্বে আসছে বিরাট চমক?
