Bangla SerialTollywood

সাগর পাড়ে নতুন রূপে! কালো শর্ট ড্রেসে ‘ইচ্ছে পুতুলের’ মেঘ! চুপি চুপি ঘুরে বেড়াচ্ছেন কার সঙ্গে?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। মাস কয়েক হল শেষ হয়েছে ধারাবাহিকটি।ধারাবাহিকের মুখ্য চরিত্র মেঘের ভূমিকায় অভিনয় করেছিলেন টলি অভিনেত্রী তিতিক্ষা দাস (Titiksha Das)। মেগা শেষ হতে চুটিয়ে বিরতি উপভোগ করছেন নায়িকা। ‘কার’ সঙ্গে যেন চুপিসারে ঘুরে এলেন সাগর থেকে।

অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন সর্বদাই চর্চায় থাকে। ব্যতিক্রম নন তিতিক্ষাও। ধারাবাহিকে প্রচুর জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে তাঁর ফলোয়ার্স সংখ্যা নেহাত কম নয়। নায়িকা কোথায় যাচ্ছেন, কি করছেন সবটাই থাকে সবার নজর বন্ধনীতে। ধারাবাহিক শেষ হতে আপাতত বিরতিতে তিতিক্ষা। সুযোগ পেতেই হাওয়া বদল অভিনেত্রীর।

কালো পোশাকে মন্দারমণি রিসোর্টে উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী তিতিক্ষা দাস

এদিন কালো রঙের শর্ট ড্রেসে নিজের কিছু ছবি শেয়ার করেছেন ‘ইচ্ছে পুতুলের’ মেঘ। নি লেন্থের থাকা ড্রেসের সঙ্গে পাল্লা দিয়ে উড়ছে চুল। ছবিতে ঝরে পড়ছে উষ্ণতা। আলতো ভাবে চুলে হাত রেখে আনমনে তাকিয়ে আছেন ক্যামেরার দিকে। মুখে হালকা মেকআপ, আর তাতেই মোহময়ী নায়িকা। ‌কয়েক মুহূর্তেই ছুটে এসেছে অনুরাগীদের কমেন্টস।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘বিচ গার্ল ফরএভার’। একদিকে অভিনেত্রীর ছবি দেখে যেমন মুগ্ধ সবাই, ঠিক তেমন‌ ভাবেই একটি প্রশ্ন উঁকিঝুঁকি মারছে। কার সঙ্গে সাগরে ঘুরতে গেছেন তিতিক্ষা? কেউবা রয়েছেন ক্যামেরার ওপারে? যদিও সে বিষয়ে কিছুই লেখেননি অভিনেত্রী। কার সঙ্গে ঘুরতে গেছেন তার নেই কোনো প্রমাণ! আর তাইতো সন্দেহ বাড়াচ্ছে সবার। ‘বিশেষ মানুষ’? লিখছেন অনেকেই।

আরো পড়ুন: পঞ্চাশ বছর বয়সে এসে মা হয়েছেন জোজো! গায়িকা বললেন “আরো দশ বছর কাজ করলে আদির ভবিষ্যৎ গড়তে পারব…”

প্রসঙ্গত, ‘ইচ্ছে পুতুল’ শেষ হতে নতুন করে কোনও প্রজেক্টে হাত দেননি তিতিক্ষা দাস।‌ নতুন কোনও ধারাবাহিক আসার খবর উল্লেখও করেননি তিনি। তবে অনুরাগীরা চাইছেন তাঁকে নতুন করে দেখতে। কবে সুখবর দেবেন মেঘ? অপেক্ষায় আছেন শত শত ফ্যানেরা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন