Bangla Serial

পঞ্চাশ বছর বয়সে এসে মা হয়েছেন জোজো! গায়িকা বললেন “আরো দশ বছর কাজ করলে আদির ভবিষ্যৎ গড়তে পারব…”

বাংলার সংগীত জগতের উজ্জ্বল তারকা জোজো মুখার্জি (Jojo Mukherjee)। দীর্ঘদিন ধরে নিজের সংগীতের মূর্ছনায় শ্রোতাদের মাতিয়ে রেখেছেন তিনি। তবে শিল্পী শুধু যে গানের মুগ্ধতা দিয়েছেন তা নয়। নিজের জীবনের হাফ সেঞ্চুরিতে দাঁড়িয়ে যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন, তার জন্য কুর্নিশ তাঁকে। নিজের ভরা সংসার, কাজের ব্যস্ততার মাঝে ছোট থেকে যেটা চেয়েছেন সেটাই সম্পন্ন করেছেন। তিনি দত্তক নিয়েছেন ছোট্ট পুত্র আদিকে। যাকে নিয়ে এখন তার জীবন।

২০২১ সালে লকডাউনের সময় আদিকে দত্তক নিয়েছিলেন জোজো। স্বামী, কন্যা, শাশুড়িকে নিয়ে সাজানো সংসারে জোজোর পুত্ররূপে পা রেখেছে আদি। গায়িকা বলেন লকডাউনটা তার কাছে গোল্ডেন পিরিয়ড। কারণ এই সময় তিনি তার সমস্ত সময় আদিকে দিতে পেরেছিলেন। রাতের পর রাত আদির সঙ্গে জেগে থাকতেন তিনি জোজো বলেন, রাতে আদি কাঁদত। নিজের কোলে আদিকে নিয়ে জেগে থাকতেন গায়িকা।

দত্তক প্রসঙ্গে কী বললেন গায়িকা-অভিনেত্রী জোজো মুখার্জি

তিনি জানান, বরাবরই তাঁর ইচ্ছে ছিল তিনি দত্তক সন্তান নেবেন। কিন্তু কন্যা বাজো অনেকটা ছোট থাকায় সেই আকাঙ্ক্ষা ত্যাগ করেছিলেন। ‌তিনি জানতেন যদি কখনো সম্ভব হয় তখন নিশ্চয়ই ‌ তিনি সন্তান দত্তক নেবেন। ‌নিজের ইচ্ছেপূরণ করেছেন। ‌অভিভাবক বিচ্ছিন্ন ছোট্ট শিশুটিকে নিজের কোলে জায়গা দিয়েছেন জোজো। ছোট্ট শিশুটি এখন দুরন্ত। ‌তবে সে নাকি চেয়েছে তার মায়ের সঙ্গে স্টেজে গান গাইতে।

জোজো বলেন, তার যদি ক্ষমতা থাকত তবে আরো দুজন সন্তান তিনি দত্তক নিতেন। ‌তিনি সাজানো -গোছানো সমাজকে বিশ্বাস করেন না। কারণ তিনি মনে করেন ‌আজ যদি তার কিছু হয়ে যায়, তবে সমাজ তার ছেলেকে‌ দেখতে আসবে না। জীবনে কোন কিছুই হতাশা দেয়নি জোজোকে। যা পেয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট তিনি। ‌এখন চান, ছোট্ট শিশুটির ভবিষ্যৎ সুরক্ষিত করতে। এই প্রসঙ্গে ‌জোজো‌ বলেন, আরো দশ বছর তিনি কাজ করলে ‌আদির ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে।

আরও পড়ুন: “সবাই সূর্যোদয়কে প্রণাম করে, আমি সূর্যাস্তকে প্রণাম করি! প্রধানমন্ত্রী হওয়ার ‘ইচ্ছে’ একভাগও নেই…” অকপট রঞ্জিত মল্লিক

দত্তক নেওয়ার সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করেছেন জোজোর স্বামী ও কন্যা

জোজোর এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করেছেন গায়িকার স্বামী এবং কন্যা। ‌কন্যা এখন চাকরি সূত্রে বাইরে থাকে। ‌স্বামী হোটেল ব্যবসায়ী।‌ তিনি নাকি বলেছেন, জোজোর জায়গায় তিনি থাকলে এত বড় সিদ্ধান্ত নিতে বারবার ভাবতেন। ‌জোজো বলেন, তিনি খুব লাকি। পরিবারে যাদের পাশে পেয়েছেন, তাঁরা খুব সাপোর্টিভ। এখন তার কোল জুড়ে ছোট্ট আদি। ‌এইতো জীবন, খুশিতে থাকতে হবে। মানেন গায়িকা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন