Bangla Serial

“সবাই সূর্যোদয়কে প্রণাম করে, আমি সূর্যাস্তকে প্রণাম করি! প্রধানমন্ত্রী হওয়ার ‘ইচ্ছে’ একভাগও নেই…” অকপট রঞ্জিত মল্লিক

বাংলা ইন্ডাস্ট্রির (Tollywood) বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক (Ranjit Mallik)। টলিউডের খ্যাতনামা অভিনেতা হওয়া সত্ত্বেও তার গোটা জীবনকে একবারের জন্যও স্পর্শ করতে পারেনি কালিমা। কখনো কোন জল্পনা হয়নি তাকে ঘিরে। স্বচ্ছ অভিনেতা নিজের কাজ এবং পরিবার নিয়ে থেকেছেন চিরকাল। লোকসভা ভোটের মরশুমে দেশ, আইন, রাজনীতি প্রসঙ্গে নিজের মতামত ব্যক্ত করলেন অভিনেতা রঞ্জিত মল্লিক। ‌

বর্তমানে অধিকাংশ অভিনেতা অভিনেত্রী তাদের পেশা ছেড়ে রাজনীতিতে পা রাখছেন। এ প্রসঙ্গে রঞ্জিত মল্লিক বলেন, তিনি রাজনীতিতে কোনদিন পা রাখতে চাননি। প্রধানমন্ত্রী হওয়ার শখ একশো ভাগের মধ্যে এক ভাগও নেই তার। ক্ষমতার অপব্যবহার পছন্দ করেন না অভিনেতা। ক্ষমতায় যিনি আছেন, তাকে গোটা দেশকে দেখতে হয়। যুবক যুবতী, প্রবীণ মানুষ, নারী। কোন দিক গুলি অবহেলিত হচ্ছে? কোন দিক দেখার প্রয়োজন আছে? নিজের মতামত জানিয়েছেন অভিনেতা

নতুন প্রজন্ম নিয়ে অভিনেতা রঞ্জিত মল্লিক কি বলছেন

অভিনেতা মনে করেন, যুবক-যুবতীরা এই দেশের ভবিষ্যৎ। অতএব, তাদের পড়াশোনা তাদের স্বাস্থ্য সবটাই দেখার দরকার সরকারের। আগামী দিনে এরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। এদের হাত ধরে ভারতবর্ষ নতুন রূপ পাবে। তাই যুবক-যুবতীদের সমস্যাগুলি অবশ্যই বিবেচনা করে সেগুলির সমাধান করতে হবে সরকারকেই। এমনটা মনে করেন রঞ্জিত মল্লিক।

যুবশক্তির পর দেশের প্রবীণ নাগরিক প্রসঙ্গে অভিনেতা…

যুবশক্তির পর দেশের প্রবীণ নাগরিকদের বক্তব্যে আসেন রঞ্জিত মল্লিক। তিনি বলেন, একজন মানুষ একদিনে সিনিয়র হন না। অনেকগুলি বছর ধরে দেশকে সার্ভিস দিয়ে এসেছেন তারা। কর দিয়েছেন পরিষেবা দিয়েছেন। অতএব সিনিয়র সিটিজেনদের অবহেলা করা অত্যন্ত কষ্টদায়ক। তাদের কথা বিশেষভাবে ভাবতে হবে সরকারকে। নাগরিকদের প্রয়োজন কিভাবে মিটবে, সে বিষয়ে ভাবতে হবে।

আরও পড়ুন: ফুলকির বুদ্ধিতে আপ্লুত অংশুমান! সামনে এলো একাধিক নতুন সূত্র! বেরিয়ে পড়লো রুদ্রর আসল চেহারা!

এই প্রসঙ্গ উল্লেখ করে রঞ্জিত মল্লিক বলেন সবাই সূর্যোদয়ের সময় প্রণাম করে। কিন্তু তিনি সূর্যাস্তের সময় প্রণাম করেন। কারণ সারাটা দিন সূর্য আলো দিয়েছে, তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন সূর্যাস্তের সময় প্রণাম করা, এমনটাই মনে করেন অভিনেতা। তিনি বলেন, ইদানিং খবরে নারী নির্যাতনের কথা নানা জায়গায় উঠে আসছে। এই পরিস্থিতির সমাধান দরকার। সমাজে নারীরা যাতে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন, তা অবশ্যই দেখা প্রয়োজন।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন