Bangla Serial

ভিড়ের আড়াল থেকে টার্গেট দুর্গা! নিজের গোপন শত্রুকে চিনে তাকে উপযুক্ত শাস্তি দিল জগদ্ধাত্রী!

দর্শকদের মাঝে বাংলার জনপ্রিয় কিছু ধারাবাহিকের (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হল জগদ্ধাত্রী (Jagatdhaatri)। দীর্ঘ কয়েক বছর ধরেই রমরমিয়ে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। শুরুর প্রথম দিন থেকেই নিজের এই জায়গা তৈরি করে রেখেছিল ধারাবাহিকটি। সেই জায়গা আজও ধরে রেখেছে জগদ্ধাত্রী। কখনো নিজের জায়গা ছাড়েনি।

ধারাবাহিকের শেষ পর্বগুলিতে দেখানো হয়েছে, দুর্গা ঋষভকে গোলাপের বদলে গাঁদা ফুল দিয়ে প্রপোজ করে। ওই রেস্টুরেন্টে বসেছিল কয়েকজন বদমাশ ছ্যাচর ছেলে। দুর্গাকে দেখে তারা ইচ্ছে করে বাজে বাজে মন্তব্য করতে থাকে। দুর্গা মাথার ঠিক রাখতে না পেরে একেবারে ধুমধাম মারতে থাকে। দুর্গা কে মারপিট করতে দেখে ঋষভ একেবারে ভয়ে জড়সড় হয়ে যায়। বুঝতেই পারে দুর্গা কেমন। দুর্গার কান্ড দেখে তো প্রত্যেকে অবাক।

এরপর দুর্গা বাড়িতে এসে সবাইকে পুরো ঘটনা জানায়। দুর্গা কিভাবে মনের কথা জানালো, ঋষভ কি বলল। সবাই তো দুর্গার পছন্দের ছেলেটিকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। দুর্গা বিয়ের কথাও বলে এসেছে। জানিয়েছে শুভ দিনক্ষণ দেখে ঋষভের বাড়িতে কথা বলতে যাবে। কিন্তু সকলেই তো চিন্তায় আছে আদৌ ওই ছেলেটি দুর্গার প্রেমে পড়বে কি না। ওদিকে ঋষভের বাবা ছেলের মুখ গোটা ঘটনা শুনে অবাক। তিনি তো দুর্গাকে ফোন করতে বলেন।

তারপর তিনি ফোন করে দুর্গার নাম পরিচয় জানতে চান। কিন্তু দুর্গা এখনো সবটা জানায় না। এদিকে ঋষভের বাবার সাথে দুর্গা আবারো সেই বাজে ভাষায় কথা বলে। ঋষভের বাবা তো খুবই রেগে যান। দুর্গা নিজেই ঋষভের সাথে নিজের বিয়ের কথা আলোচনা করে। তিনি দুর্গার মুখের উপর স্পষ্ট করে জানিয়ে দেন তিনি ছেলের বিয়ে দুর্গার সাথে দেবেন না। কিন্তু দুর্গা উল্টে ছেলেটির বাবাকেই হুমকি দেয় ঋষভকে তুলে আনবে বলে।

আরও পড়ুনঃ দাদুর প্রাণ বাঁচাতে ছুটে গেল পারুল! শিরিনের মায়ের মারণ ফাঁদে কাঁপল বসু বাড়ি

ওদিকে জগদ্ধাত্রীকে ফোন করে সেই গোপন শত্রু হুমকি দেয়। তিনি জগদ্ধাত্রীর সুখের সংসার শেষ করে দেবেন। ওইদিন অডিটরিয়ামে তিনি টার্গেট করেছিলেন বলে দেন। তার জীবনের সব আলো নিভিয়ে দিয়েছে জগদ্ধাত্রী। তাই জগদ্ধাত্রী তাকে খুঁজে বের করার আগে সে জগদ্ধাত্রীকে প্রাণে মেরে ফেলবে। জগদ্ধাত্রী প্রথমে বুঝতেই পারে না কে এই লোকটি। তারপর স্বয়ম্ভুকে বলার পর স্বয়ম্ভু বুঝতে পারে সে ফিল্ম ইন্ডাস্ট্রির লোক। এদিকে এরপর ওই শত্রুর টার্গেট দুর্গা। তাই ওই গোপন শত্রু জগদ্ধাত্রীর কাছে পৌঁছানোর আগে জগদ্ধাত্রীকে খুঁজে বের করতে হবে। পরের দিন দুর্গার গানের অনুষ্ঠানে তাকে টার্গেট করা হবে। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন