বর্তমান সময় জি বাংলার (Zee Bangla) অন্যতম সেরা ধারাবাহিক (Bengali Serial) যদি কোনটা হয়ে থাকে তাহলে সেটি হল জগদ্ধাত্রী (Jagatdhaatri)। তিন বছরের কাছাকাছি ধারাবাহিকটি চলছে জি বাংলার পর্দায়। কিন্তু এখনো ধারাবাহিকটি একইভাবে নিজেদের জনপ্রিয়তা ধরে রেখেছে। ধারাবাহিকের মূল নায়িকা অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। অভিনেত্রীকে বর্তমানে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। আর উল্টোদিকে স্বয়ম্বু চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌম্যদীপ মুখার্জি (Soumyadeep Mukherjee)।
ধারাবাহিকের শেষ পর্বগুলিতে দেখানো হয়েছে, জগদ্ধাত্রীকে ফোন করে সেই গোপন শত্রু হুমকি দেয়। তিনি জগদ্ধাত্রীর সুখের সংসার শেষ করে দেবেন। ওইদিন অডিটরিয়ামে তিনি টার্গেট করেছিলেন বলে দেন। তার জীবনের সব আলো নিভিয়ে দিয়েছে জগদ্ধাত্রী। তাই জগদ্ধাত্রী তাকে খুঁজে বের করার আগে সে জগদ্ধাত্রীকে প্রাণে মেরে ফেলবে। জগদ্ধাত্রী প্রথমে বুঝতেই পারে না কে এই লোকটি। তারপর স্বয়ম্ভুকে বলার পর স্বয়ম্ভু বুঝতে পারে সে ফিল্ম ইন্ডাস্ট্রির লোক।

সবকটা বিষয়ে মিলিয়ে দেখলে বোঝা যাচ্ছে হয়তো লোকটি সঞ্জিত ব্যানার্জি হতে পারে। এতদিন তিনি ফোন করে হুমকি দিচ্ছিল। এত বছর আগের ঘটনা জগদ্ধাত্রীর পুরোপুরি ভাবে মনে পড়ে না। কিন্তু জগদ্ধাত্রী ফিল্ম ইন্ডাস্ট্রির একজনকে একবার গ্রেফতার করেছিল সেটা তার মনে আছে। তাই ডিপার্টমেন্টের লোকজনকে ওই সঞ্জিত ব্যানার্জির সমস্ত ডিটেলস জোগাড় করতে বলে। এদিকে এরপর ওই শত্রুর টার্গেট দুর্গা। তাই ওই গোপন শত্রু জগদ্ধাত্রীর কাছে পৌঁছানোর আগে জগদ্ধাত্রীকে খুঁজে বের করতে হবে।
ওদিকে দুর্গা আবারো ঋষভের বাড়িতে ঋষভকে ফোন করে। তার সঙ্গে প্রেমালাপ জুড়ে দেয়। বাবা-মায়ের সামনে দুর্গার সাথে কথা বলতেই ভয় পায় ঋষভ। ছেলেটির বাবা মা জানতে চায় কার সাথে কথা বলছে। তারপর ঋষভের থেকে ফোন নিয়ে দুর্গার সাথে কথা বলে তার মা। দুর্গা তো তার ভাষায় আবারো কথা বলতে শুরু করে। যা ঋষভের মা-বাবা কারোরই পছন্দ নয়। ঋষভের মা বারবার দুর্গাকে ঋষভের জীবন থেকে সরে যেতে বলে। তিনি জানিয়ে দেন ঋষভের বিয়ে ঠিক হয়ে গেছে সেজন্য ঋষভকে বিরক্ত না করতে। কিন্তু দুর্গা তো ঋষভের বিয়ে হতে দেবে না জানিয়ে দেয়। বিয়ের আগেই দুর্গা ঋষভকে তুলে আনবে। এসব কথা শুনে তো ভিমড়ি খেয়ে যায় ঋষভের মা বাবা।
আরও পড়ুনঃ ভিড়ের আড়াল থেকে টার্গেট দুর্গা! নিজের গোপন শত্রুকে চিনে তাকে উপযুক্ত শাস্তি দিল জগদ্ধাত্রী!
ওদিকে জগদ্ধাত্রী ডিপার্টমেন্টে সঞ্জিত ব্যানার্জির সম্পর্কে খোঁজখবর নিতে বলেছে। ডিপার্টমেন্টের লোকজন সমস্ত খোঁজখবর নিয়ে এসেছেন জগদ্ধাত্রীর জন্য। তারা এসে জানিয়েছে, সঞ্জিত ব্যানার্জিকে ডিপার্টমেন্ট থেকে অ্যারেস্ট করা হয়েছিল। খুনের দায় দীর্ঘ বছর শেষ সাজা কাটিয়ে আবার ছাড়া পেয়েছে সে। জগদ্ধাত্রী নিশ্চিত হয়ে যায় এই সঞ্জিত ব্যানার্জি তাকে ফোন করে হুমকি দিচ্ছে। তখনই স্বয়ম্ভু এসে জানায় শুধুমাত্র জগদ্ধাত্রী নয় দুর্গাও সঞ্জিত ব্যানার্জির টার্গেট। এটারই ভয় পাচ্ছিল জগদ্ধাত্রী। অ আন্দাজ করে মিউজিক কলেজের অনুষ্ঠানের দিন দুর্গার উপর আক্রমণ হতে পারে। ভিড়ের আড়াল থেকে দুর্গাকে টার্গেট করা হতে পারে। তারপরই সঞ্জিত ব্যানার্জি ফোন করে জগদ্ধাত্রীকে জানায় দুর্গাকে টোপ করে সে জগদ্ধাত্রীকে খুন করবে। মেয়েকে এত বছর পর পেয়ে আর হারাতে পারবে না জগদ্ধাত্রী। তাই জন্য দুর্গাকে জানিয়ে দেয় স্বাধীনতা দিবসের দিন দুর্গা কিছুতেই যেন মিউজিক অনুষ্ঠানে একা একা না যায়, সেখানে বিপদ ঘটতে পারে। দেখা যাক আগামী পর্বে কি হয়।
