জি বাংলার পরিণীতা এবার নিয়ে এলো নতুন চমক। গল্পের একদিকে রয়েছে পারুল আর রায়ানের সম্পর্কের টানাপোড়েন, অন্যদিকে শিরিনের মায়ের ভয়ঙ্কর ষড়যন্ত্র। ফলে দর্শকদের জন্য এপিসোডটা হয়ে উঠেছে একেবারে শ্বাসরুদ্ধকর।
ইউনিভার্সিটিতে পড়ে গিয়ে পা মচকায় পারুল। সবাই মজা করলেও রায়ান ছুটে এসে বরফ লাগিয়ে দেয়, যত্ন করে। অথচ সে আগেই জানিয়েছে, পারুলকে ভালোবাসে না। তবুও এতটা যত্ন পেয়ে পারুলের মনে দোটানা তৈরি হয়। শেষে রায়ান বাইকে তুলে বাড়ি পৌঁছে দেয় তাকে।
ওদিকে শিরিনের মা জেনে যায় আসল সত্যি—পারুলই আশুতোষ বসুর নাতনি। তাই পারুলকে সরাতে হলে প্রথমে দাদুকে সরাতে হবে। এই ভয়ঙ্কর ভাবনা থেকেই সে লোক লাগিয়ে দেয় দাদুর উপর হামলার জন্য।
পরের দিন সকালে মর্নিং ওয়াকে বেরোন দাদু। কুয়াশার মধ্যে মাফলার নিতে ভুলে যাওয়ায় সেটি দিতে ছুটে যায় পারুল। ঠিক তখনই শিরিনের মায়ের পাঠানো গাড়ি ফুল স্পিডে ধেয়ে এসে ধাক্কা মারে দাদুকে। চোখের সামনে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।
আরও পড়ুনঃ তীরে এসে ডুবলো তরী! মন্ত্রীকে অপহরণের ছক কষে বিপদে রোহিত-ফুলকি
রক্তাক্ত অবস্থায় দাদুকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও এখনও জ্ঞান ফেরেনি। ডাক্তাররা জানিয়েছেন, অবস্থা খুবই আশঙ্কাজনক। এখন প্রশ্ন একটাই—দাদুর প্রাণ কি বাঁচবে? আর শিরিনের মায়ের ষড়যন্ত্র কতদিন গোপন থাকবে?
