জি বাংলার (Zee Bangla) বহু পুরনো ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হলে জগদ্ধাত্রী (Jagatdhaatri)। ব্লুজ প্রোডাকশনের পক্ষ থেকে এই ধারাবাহিক দীর্ঘ তিন বছর ধরে জি বাংলার পর্দায় সহ গৌরবে চলছে। শুরুর দিন থেকে আজ পর্যন্ত ধারাবাহিকের জনপ্রিয়তা কখনোই কমেনি, বরং যত দিন যাচ্ছে ধারাবাহিকের জনপ্রিয়তা আরও বাড়ছে। ধারাবাহিকে প্রতিদিনই দর্শকদের জন্য থাকছে নতুন নতুন চমক।
ধারাবাহিকের শেষ পর্বগুলিতে দেখানো হয়েছে, গুন্ডাদের ডিপার্টমেন্টে তুলে নিয়ে গেছে স্বয়ম্ভু। তাদের পেট থেকে কথা বার করার চেষ্টা করছে। কিন্তু কোনভাবেই তারা মুখ খুলছে না। জগদ্ধাত্রী এর পরে ফোন করে স্বয়ম্ভুকে। জানতে চাই গুন্ডারা মুখ খুলল কিনা। কিন্তু স্বয়ম্ভু জানায় কোনভাবেই গুন্ডারা মুখ খোলে না। গুন্ডারা বারবার দাবি করছে তারা লিলিপুট টিটু কারোর নাম শোনেনি।
আর গুন্ডাদের এই কথায় বারবার তারা দ্বন্দ্বে পড়ে যাচ্ছে। তাহলে কে এই কাজ করলো কে, আসলে এর পেছনে রয়েছে জগদ্ধাত্রীর আরেক শত্রু। জগদ্ধাত্রীর আরেক শত্রু ফিরে এসেছে এতগুলো বছর পর। জগদ্ধাত্রীর জন্য তার সাজা হয়েছিল, তার ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল। সে আবার প্রতিশোধ নিতে এত বছর পর ফিরে এসেছে। কিন্তু জগদ্ধাত্রী এবারে বেঁচে গেলেও সে আবার জগদ্ধাত্রী ওপর আক্রমণ করবে।
জগদ্ধাত্রী দুর্গাকে জানায় দুর্গা এত বড় ঝুঁকি না নিলেই পারতো। যদি গুলি লেগে যেত তাহলে কি হতো, জগধাত্রী এত বছর পরে মেয়েকে পেয়েছে সে হারাতে পারত না। দুর্গা জানায় সে জেনে বুঝে তার মাকে তো বিপদের মুখে ঠেলে দিতে পারত না। জগদ্ধাত্রী দুর্গাকে জানায় চন্দ্রনাথ বেশ কিছুদিন ধরে তুষার বাবুর অফিসে যাতায়াত করছে। তাদের সাথে এই প্ল্যান করে জগদ্ধাত্রীর টার্গেট করা হয়েছিল। এ কথা জানার পর তো দুর্গা নিজেকে ঠিক রাখতে পারেনা। কিন্তু জগদ্ধাত্রী জানে এখনই মাথা গরম করে লাভ নেই কারণ সেদিন জগদ্ধাত্রীর উপরে যারা টার্গেট করেছিল তারা টিটুর লোক নয়।
আরও পড়ুনঃ রাজমহলে অদৃশ্য শত্রুর ফাঁস! রাখি বন্ধনের দিনে বড় প্রমাণ হাতে পাবে ফুলকি
ওদিকে চন্দ্রনাথ টিটু তুষার বাবু সকলে মিলে মিটিং করছেন। কে জগদ্ধাত্রীর উপর আক্রমণ করল তারাও বুঝতে পারছে না। কারণ তাদের লোক আক্রমণ করার সুযোগই পায়নি। আর ঠিক সেই মুহূর্তে জগদ্ধাত্রী তুষার বাবুর অফিসে গিয়ে উপস্থিত হয়। জগদ্ধাত্রীকে দেখে তো সকলেই অবাক হয়ে যায়। তাদের মুখ থেকে আসল সত্যি কথা বের করার জন্য সে গিয়েছে। সেখানে গিয়ে তো সরাসরি চন্দ্রনাথকে হুমকি দেয়। আর জগদ্ধাত্রীর হুমকি শুনে সে তার দাদাকে নালিশ করার জন্য ফোন করে। কিন্তু জগদ্ধাত্রী তো বাড়িতেই রয়েছে। আসলে দুর্গাই তার মায়ের পোশাক পড়ে জগদ্ধাত্রী সেজে সেখানে গিয়েছিল। দুর্গার এই হঠকারিতার জন্য জগদ্ধাত্রী ভীষণ রেগে যায়। তার এই একটা ভুলের জন্য কত ক্ষতি হতে পারে কোন ধারনা নেই। দেখা যাক কি হয় আগামী পর্বে।
