Bangla Serial

রাখির দিন ধরা পড়ল মুখোশধারী! নৃসিংহ দেবের ইশারা মেনে ফাঁস রহস্য, অভিরূপের আসল চেহারা দেখল ফুলকি!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি-তে এবার সত্যিই জমে উঠেছে কাহিনি। নতুন অনেক ধারাবাহিক এলেও ফুলকি এখনও দর্শকের মন জয় করে রেখেছে টিআরপি তালিকার শীর্ষে। প্রতিদিনই নতুন মোড়, নতুন চমক—আর আজকের পর্বে মিলল বড় এক রহস্যের জট খুলে দেওয়ার ইঙ্গিত।

Please check out Zee Bangla Phulki Today's Episode 9 August

গত কয়েক পর্বে দেখা গেছে, সুনন্দার প্রাণ বাঁচিয়েছে ফুলকি, সেটাও একবার নয়, দু’বার। কিন্তু সুনন্দার পায়েসে কে বিষ মিশিয়েছিল, সেই রহস্যে ঘোর সন্দেহ জমেছে অভিরূপের উপর। রোহিতও জানায়, সেদিন পায়েস আনার সময় অভিরূপই সঙ্গে ছিল। রুদ্র এদিকে চেষ্টা করে কথার প্রসঙ্গ ঘুরিয়ে দিতে।

রাজমহলে ছোট রাণীর পর উত্তরসূরি হিসেবে মনোনীত হয় ছোট রাজকুমার। কিন্তু রাজনীতি সম্পর্কে তার কোনো ধারণা নেই, উল্টে সে ফুলকিকে অপমান করতে শুরু করে—বাইরের মেয়ে বলে তির্যক মন্তব্য, অসভ্য আচরণ, এমনকি নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরা। বড় রাজকুমার ও ছোট রাজা সতর্ক করলেও তার ভ্রুক্ষেপ নেই।

আরও পড়ুনঃ জগদ্ধাত্রীর ছদ্মবেশে শত্রুদের দমন করতে গেল দুর্গা! মায়ের অজান্তেই বিরাট বড় ভুল করে বসলে দুর্গা!

ফুলকি ঠিক করে রাখি বন্ধন উৎসবেই ধরা হবে অদৃশ্য শত্রুকে। নৃসিংহ দেবের ইশারায় যার হাতে সে রাখি বাঁধতে পারবে না, সেখানেই লুকিয়ে থাকবে সত্যি। সবাইকে রাখি বাঁধার পর অভিরূপের হাত থেকে হঠাৎ খুলে পড়ে রাখি। আর তাতেই পাকা হয়ে যায় ফুলকির সন্দেহ—ছদ্মবেশে রুদ্রই আসলে অভিরূপ, আর সেও জড়িত সব ষড়যন্ত্রে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন