Bangla Serial

খেলার ময়দানে নামল জগদ্ধাত্রী! দেবীপক্ষ সূচনার আগেই হবে অসুর বধ! ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব

বর্তমান সময় জি বাংলার (Zee Bangla) অন্যতম সেরা ধারাবাহিক (Bengali Serial) যদি কোনটা হয়ে থাকে তাহলে সেটি হল জগদ্ধাত্রী (Jagatdhaatri)। তিন বছরের কাছাকাছি ধারাবাহিকটি চলছে জি বাংলার পর্দায়। কিন্তু এখনো ধারাবাহিকটি একইভাবে নিজেদের জনপ্রিয়তা ধরে রেখেছে। ধারাবাহিকের মূল নায়িকা অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। অভিনেত্রীকে বর্তমানে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। আর উল্টোদিকে স্বয়ম্বু চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌম্যদীপ মুখার্জি (Soumyadeep Mukherjee)

ধারাবাহিকের শেষ পর্বগুলিতে দেখানো হয়েছে, মেহেন্দি মা মেয়ের মাঝে দূরত্ব তৈরি করতে চেষ্টা করে। প্রীতি এবং মেহেন্দি জানিয়ে দেয় জগদ্ধাত্রী আগে উৎসবের সাথে প্রেম করত। উৎসবের সাথে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর মেহেন্দির সাথে উৎসবের বিয়ে হয়। স্বয়ম্বুকে জগদ্ধাত্রী কোনোদিন ভালোবাসেনি। দুর্গা তো মায়ের সম্পর্কে সব কথা শুনে অবাক হয়ে যায়। স্বয়ম্বু দুর্গাকে বোঝাতে থাকে মেহেন্দিরা যা বলে গেলো তার সবটা সত্যি নয়। দুর্গা তখন বলে সব সত্যি শুনতে নেই, জানতে নেই আর মনেও রাখতে নেই। দুর্গা মেহেন্দিদের কথায় নিজের মাকে কোনদিনও ভুল বুঝবে না। তবে উৎসবের সাথে তার মায়ের সম্পর্কে আভাস পেয়েছিল দুর্গা।

Jagatdhaatri, Zee Bangla, Bengali Serial, Bengali Television, New Episode, Jagatdhaatri Todays Episode 2 August, জগদ্ধাত্রী, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা ভাষা টেলিভিশন, নতুন এপিসোড, জগদ্ধাত্রী আজকের পর্ব ২ অগাষ্ট

ওইদিকে জগদ্ধাত্রী উৎসবকে জেরা করে গেছে বাবন গুন্ডার মুখে তার নাম শোনার পর। উৎসব বাবন বলে কাউকে চেনে কিনা, কেন তাকে পাঠিয়েছিল এইসব। কিন্তু উৎসব তো এসবের কিছুই করেনি। ওই গুন্ডার নাম পর্যন্ত উৎসব কোনদিনও শোনেনি। কিন্তু উৎসবের মুখের কথা বিশ্বাস করতে পারে না জগদ্ধাত্রী। উৎসবের গালে কষিয়ে চড় মারে। উৎসব তো চড় খাওয়ার পর অবাক হয়ে যাবে। উৎসব বারবার বলতে থাকে সে কোনো গুন্ডা পাঠায়নি সে কিছু জানে না।

তখনই দুর্গা তার মাকে ডাকতে আসে। কিন্তু জগদ্ধাত্রী চোখে ঘুম আসে না। মাঝ রাতে তাকে জেগে থাকতে দেখে স্বয়ম্বু প্রশ্ন করে। কিন্তু জগদ্ধাত্রীর একটা হিসেব মিলছে না। উৎসবকে জেরা করার পর তার মুখের ভাবভঙ্গি দেখে কিছুতেই বুঝতে পারছে না কে সত্যি বলছে। উৎসব শয়তানি করে ঠিকই কিন্তু বোকা। ইগো থেকে মুখ খুলে দিত যদি সে এই কাজ করত। এদিকে দুর্গারও ঘুম ভেঙে গেছে। জগদ্ধাত্রী দুর্গাকে জানায় ম্যাগাজিন লঞ্চের উৎসবে দুর্গা জগদ্ধাত্রী যে কাউকে টার্গেট করতে পারে শত্রু পক্ষের লোক তাই তাদের সাবধানে থাকতে হবে তাদের।

আরও পড়ুনঃ ইগোতে লাগল আঁচ! পারুলের সাফল্যে ছায়া পড়ল সম্পর্কের! জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা-তে জমে উঠেছে চরম টানাপোড়েন! ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা গেল, রায়ান আর পারুলের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। ইউনিভার্সিটির কম্পিটিশন নিয়ে যা কাণ্ড হল, তাতে রীতিমতো ক্ষেপে আগুন রায়ান!

ওইদিকে লিলিপুট ভাবে জগদ্ধাত্রী জালে ধরা পড়েছে। এবারে শুধু তাকে শেষ করে দিতে হবে। কৌশিকী মুখার্জির কোম্পানির ইভেন্টের দিন জগদ্ধাত্রীকে মারার প্ল্যান করে তারা। জগদ্ধাত্রীর জন্য টিটুকে জেলে যেতে হয়েছে তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে তাই জগদ্ধাত্রীকে ছাড়বে না তারা। ওইদিকে জগদ্ধাত্রী ধরে ফেলেছে কে তাদের ক্ষতি করতে চায়। তাই এবারে খেলার ময়দানে কোমর বেঁধে নামলো জগদ্ধাত্রী। দেখা যাক আগামী পর্বে কি হয়।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন