Bangla Serial

পারুলের নাচ চুরি করেও শেষরক্ষা হল না শিরিনের! স্টেজে বাজিমাত করল পারুল – শিরিন ধরা পড়ল ফাঁদ পেতে!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta) এবার পৌঁছে গেল নতুন চমকে ভরা এক মোড়ে। ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা গেল, একদিকে যেমন পারুল তার স্বপ্ন পূরণের লড়াই চালিয়ে যাচ্ছে, অন্যদিকে শিরিন নেমেছে ষড়যন্ত্রের খেলায়। কিন্তু শেষ হাসি হাসল কে? পারুলই!

প্রতিযোগিতার পুরস্কার – ৫ লক্ষ টাকা। সেই টাকাই পারুলের ভবিষ্যতের চাবিকাঠি। নিজের পড়াশোনা চালিয়ে স্বপ্ন পূরণের পথে এগোতে চায় সে। তাই এই নাচের প্রতিযোগিতা তার কাছে শুধু একটি পারফরম্যান্স নয়, বরং একটা জীবন-মরণ যুদ্ধ।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, Ishani Chatterjee, Uday Pratap Singh, Parineeta New Episode, Parineeta Today's Episode 19 July, Today's Episode, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, পরিণীতা আজকের পর্ব, ঈশানি চ্যাটার্জী, উদয় প্রতাপ সিং, পরিণীতা ১৯ জুলাই আজকের পর্ব

এই সুযোগকে কাজে লাগিয়ে পারুলকে ফাঁসাতে চায় শিরিন। রায়ানের মা এবং দাদুর মধ্যে দ্বন্দ্বকে কেন্দ্র করে ছড়ায় জটিলতা। রায়ানের মা ছেলের মাধ্যমে দাদুকে উচিত শিক্ষা দিতে চাইলেও, দাদু আবার পারুলকে সাহস জোগান প্রতিটি অন্যায়ের জবাব দিতে।

ঘটনার মোড় ঘোরে যখন পারুলের নাচের ভিডিও পৌঁছে যায় শিরিনের হাতে। সেই নাচই হুবহু অনুকরণ করে মঞ্চে উঠে যায় শিরিন। সবাই স্তম্ভিত! পিসিমণি, রায়ান, এমনকি পারুল নিজেও বোঝে না কীভাবে শিরিন ঠিক একি নাচ পরিবেশন করল। দাদুও বুঝে যান, এ নিছক কাকতাল নয় – এর পেছনে গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে।

তবু থেমে যায় না পারুল। পিসিমণির সাহচর্যে সাহস সঞ্চয় করে স্টেজে ওঠে সে। এবং সেখানে তার দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ করে দেন উপস্থিত সবাইকে।

আরও পড়ুনঃ স্মৃতি ফিরছে বড় রাজার! ছোট রাণীর ঘাম ছুটে গেল, রহস্যভেদে ফুলকির চালাক চমক

শিরিনের ষড়যন্ত্র ভেস্তে গিয়েছে – এটা এখন প্রায় পরিষ্কার। পারুল নিজেকে প্রমাণ করেছে নিজের যোগ্যতায়। এখন অপেক্ষা শুধু প্রতিযোগিতার ফলাফলের!

TRP তালিকায় প্রথম সারিতে থাকা পরিণীতা দর্শকদের দিচ্ছে একের পর এক চমক। এবার দেখার, এই নাটকীয় ঘটনার পর গল্প কোনদিকে মোড় নেয়!

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন