জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ শুরু হয়েছিল এক সাধারণ মেয়ের বক্সার হয়ে ওঠার লড়াই দিয়ে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গল্প মোড় নিয়েছে রাজকীয় রহস্যে। এখন জানা গেছে, গরিব ঘরের মেয়ে নয়, ফুলকি আসলে রাজপরিবারের রাজকুমারী। আর সেই সূত্র ধরেই একের পর এক চমক নিয়ে এগোচ্ছে গল্প।
জঙ্গলের মধ্যে সিংহের গর্জনে আতঙ্ক ছড়ায়। বন্দুক হাতে রোহিত ও ফুলকি এগিয়ে যায়, কিন্তু ওত পেতে থাকা গুন্ডাদের হামলায় অজ্ঞান হয়ে পড়ে দু’জনে। এরপর ধরা পড়ে আসল রহস্য— নৃসিংহ দেবের নামে যে আতঙ্ক ছড়ানো হচ্ছিল, তা ছিল সাজানো নাটক। এক ব্যক্তি নকল সিংহ সেজে সাধারণ মানুষকে খুন করছিল, যার পেছনে ছিল সুপরিকল্পিত ষড়যন্ত্র।

তবে শেষরক্ষা করতে পারে না সেই গুন্ডা। ফুলকি ও রোহিত মিলে তাকে ধরে ফেলে এবং তার দলবলকে চিরতরে ছিন্নভিন্ন করে দেয়। এরপর ফুলকি টানতে টানতে মধু সিংকে নিয়ে পৌঁছে যায় রাজমহলে— যেখানেই তখন চলছে নৃসিংহ দেবের পুজো। ছোট রাণী লোক দেখানো সেই পুজোর আয়োজন করেছিলেন ফুলকি ও রোহিতকে ঠকানোর জন্য।
তবে তার প্ল্যান ব্যর্থ হয়। পাহারাদারদের ফাঁকি দিয়ে রাজমহলের দেওয়াল ভেঙেই ভিতরে ঢোকে ফুলকি ও রোহিত। সকলের সামনে মধু সিংকে হাজির করে ফুলকি ফাঁস করে দেয়, কীভাবে সে নকল সিংহের ছদ্মবেশে একের পর এক খুন করছিল।
ফুলকি চেপে ধরে জানতে চায়, কে তাকে এই কাজের নির্দেশ দিয়েছিল। কিন্তু মুখ খুলতে না খুলতেই হাজির হয় রুদ্র! সকলের ধারণা ছিল সে মৃত, কিন্তু একেবারে জীবিত রুদ্র বিষাক্ত তীর ছুঁড়ে মধু সিংকে হত্যা করে। চারদিকে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য, পুলিশ এসে মৃতদেহ নিয়ে যায়
ফুলকি স্পষ্ট জানায়, বড় রাজার ফিরে আসাটাই কারও কারও জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। তার ইঙ্গিত ছোট রাণীর দিকেই। যদিও ছোট রাণী আবার নাটক শুরু করেন, কিন্তু বড় রাণী স্পষ্ট জানিয়ে দেন— পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে।
আরও পড়ুনঃ নতুন করে শুরু হলো জগদ্ধাত্রী হ’ত্যা মামলা তদন্ত! মাকে সুস্থ করে তুলতে নতুন পথ বেছে নিল দুর্গা!
ডাক্তার জানিয়েছেন, বড় রাজার স্মৃতি ধীরে ধীরে ফিরছে। ফুলকি তাকে কথা দেয়, পুরনো অভ্যাসে ফিরিয়ে এনে চেষ্টা করবে তার স্মৃতি পুরোপুরি ফিরিয়ে আনতে। বড় রাজার স্মৃতি ফিরে এলেই ফাঁস হবে, কারা চেয়েছিল তাকে সরিয়ে দিতে। আর এই ভবিষ্যৎ আশঙ্কাতেই কাঁপছেন ছোট রাণী। আসন্ন পর্বে কী চমক অপেক্ষা করছে? সেটাই এখন বড় প্রশ্ন
