জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’-য় এখন উত্তেজনার পারদ তুঙ্গে। “ব্রাইট মাইন্ডস”-এর সেরা ছাত্র বা ছাত্রী কে হবে, তা নিয়েই চলছে তুমুল প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে পারুল ও রায়ান। তবে নতুন চ্যালেঞ্জ, এবারের রাউন্ডের বিষয় ‘নাচ’—আর এখানেই বিপাকে পড়ে পারুল, কারণ সে একেবারেই নাচ জানে না।
এই পরিস্থিতিতে একমাত্র ভরসা পিসিমণি। তাই পারুল সাহায্য চাইতে যায় তাঁর কাছে। কিন্তু সেখানে পৌঁছে দেখে, রায়ান আগেই পৌঁছে গিয়েছে। পিসিমণির সময় শুধু সে-ই পাবে—এটাই রায়ানের মনোভাব। দু’জনের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। তবে শেষমেশ পিসিমণিই হস্তক্ষেপ করেন। জানিয়ে দেন, তিনি দু’জনকেই সমানভাবে ভালোবাসেন এবং দু’জনকেই শেখাবেন।

যেখানে একদিকে পিসিমণির কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছে রায়ান ও পারুল, অন্যদিকে শিরিনের মাথায় ঘুরছে অন্য চিন্তা। কীভাবে পারুলকে হারানো যায়, সেই ফন্দি আঁটছে সে। কারণ এর আগেও নানা পরিস্থিতি পেরিয়ে জিতে এসেছে পারুল—এবার শিরিন কিছুতেই তাকে জিততে দিতে চায় না।
তবে শিরিন একা নয়। রায়ানের মা-ও চাইছেন না, পারুল এই প্রতিযোগিতায় জিতুক। তিনি মনে করেন, পারুলের জয়ে আশুতোষ বসুর জয় হবে, যা তিনি কিছুতেই মেনে নিতে পারবেন না। তাই তিনি চুপিসারে পারুলের নাচের প্রশিক্ষণের ভিডিও করে পাঠিয়ে দেন শিরিনকে।
এবং সেই ভিডিও দেখে শিরিন তৈরি করে নিজের চাল। প্রতিযোগিতার দিনে, পারুলের নাচ ঠিক নকল করে মঞ্চে পরিবেশন করে শিরিন! পারুল তো হতবাক! কারণ যা নাচ সে প্রস্তুত করছিল, সেটাই তো এবার মঞ্চে নেচে দেখাল শিরিন!
আরও পড়ুনঃ সিংহ সেজে আতঙ্ক ছড়ানো শেষ! দুর্ধর্ষ এক পর্বে ছোট রাণীর কারসাজি ফাঁস করল ফুলকি!
কিন্তু এখানেই থেমে যাবে না গল্প। এই বিপদে পড়ে পারুল কীভাবে নিজেকে রক্ষা করবে? শিরিনকে জবাব দিতে পারবে কি পারুল? আর পিসিমণিই বা কী করবেন এবার? এইসব প্রশ্নের উত্তর মিলবে ‘পরিণীতা’-র আগামী পর্বে—যেখানে অপেক্ষা করছে আরও অনেক চমক ও মোড় ঘোরানো কাহিনি।
