Bangla Serial

সিংহ সেজে আতঙ্ক ছড়ানো শেষ! দুর্ধর্ষ এক পর্বে ছোট রাণীর কারসাজি ফাঁস করল ফুলকি!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki) দিনে দিনে হয়ে উঠছে আরও উত্তেজনাপূর্ণ। প্রতিদিন সন্ধ্যা ৭:৩০-এ সম্প্রচারিত এই ধারাবাহিকের সাম্প্রতিক পর্বগুলিতে টানটান নাটকীয়তা আর রহস্যে জমে উঠেছে গল্প। ফুলকির জীবন যেন আরেক যুদ্ধের ময়দান! বড় রাজাকে তাঁর প্রকৃত আসনে ফিরিয়ে দিলেও, রাজমহলে এখনো স্বস্তি নেই ছোট রাণীর চক্রান্তের জন্য। এবার সে ভয় ছড়াতে শুরু করেছে নৃসিংহ দেবের নামে মিথ্যে কাহিনি বানিয়ে।

শেষ ক’টি পর্বে দেখা গিয়েছে, বড় রাজা সিদ্ধান্ত নেন ফুলকিকে নিয়ে রাজমহল ছেড়ে যাওয়ার। বড় রাণী সঙ্গী হতে চাইলেও, ছোট রাণী নাটক করে তাঁকে আটকে রাখে। যাওয়ার আগে ফুলকি জানিয়ে যায়, যদি ছোট রাণীর ষড়যন্ত্র প্রমাণ করতে পারে, তাহলে সে যেন “হিংস্র সিংহ” হয়েই ফিরে আসবে!

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, Phulki New Episode, Devyani Mondal, Abhishek Bose, Actress , Actor, Phulki Today's Episode 19 July, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, ফুলকি নতুন এপিসোড, দিব্যানি মন্ডল, অভিষেক বোস, অভিনেতা, অভিনেত্রী, ফুলকি ১৯ জুলাই এপিসো

রাজমহল ছেড়ে ফুলকি তার বাবাকে নিয়ে রওনা দেয়। অথচ গ্রামবাসীদের মধ্যে কোনও দুঃখ নেই—বরং খুশি প্রকাশ করে তাদের বিদায়ে। যা দেখে ফুলকি হতচকিত, কষ্ট পায়। গ্রামবাসীরা কীভাবে এত সহজে ভুল বুঝল তাদের?

জঙ্গলের মাঝপথে হঠাৎ অজানা এক কণ্ঠস্বর সাবধান করে দেয় ফুলকিকে—তার বাবাকে সামলাতে বলে। সেই সতর্কবার্তার ফলে বড় রাজা এক পাথরে হোঁচট খাওয়ার আগেই তাকে সামলে নেয় ফুলকি। এরপরই সে সিদ্ধান্ত নেয়, তারা নবাবগঞ্জে নয়, আবার রাতেই ফিরবে জঙ্গলমহলে। রহস্যভেদের জন্য এবার প্রয়োজন গোপন অভিযানের।

রোহিত আগে থেকেই টেন্টের ব্যবস্থা করে রেখেছিল। রাতের অন্ধকারে তারা ফিরে আসে এবং নজর রাখতে শুরু করে। হঠাৎই গর্জে ওঠে একটি সিংহের শব্দ। সিংহের ছায়া দেখে আতঙ্কিত ফুলকি-রোহিত চুপচাপ টেন্ট থেকে বেরিয়ে আসে, সঙ্গে থাকে বন্দুক। কিন্তু এর মাঝেই পেছন থেকে গুন্ডারা আক্রমণ করে, এবং তাদের অজ্ঞান অবস্থায় জঙ্গলে টেনে নিয়ে যায়।

জ্ঞান ফিরতেই দেখে, তারা গাছের সঙ্গে বাঁধা। সামনে দেখা দেয় সেই মুখ, যে এতদিন ধরে সিংহ সেজে ভুয়ো আতঙ্ক ছড়াচ্ছিল। মানুষ মারার দায়ে অভিযুক্ত সেই ব্যক্তি স্বীকার করে, সুপারিশে কাজ পেয়েছিল এবং এবার ফুলকি-রোহিতের পালা।

আরও পড়ুনঃ চোর অপবাদ, ডিভোর্সের যন্ত্রণা… সব কিছু পেছনে ফেলে জীবনের নতুন ছন্দে ফিরলেন কমলিনী! ‘চিরসখা’-য় সম্পর্কের আসল মানে খুঁজে পেলেন ‘বৌঠান’ ও নতুন

কিন্তু বুদ্ধি আর সাহসে ভর করে ফুলকি ও রোহিত নিজেরাই ঘুরে দাঁড়ায়। নৃসিংহ দেবের নামে চালানো ভুয়ো কাহিনির আসল চেহারা প্রকাশ পায়। সাহসিকতার সঙ্গে ফুলকি ও রোহিত সেই ভুয়ো ‘সিংহ’-কে পাকড়াও করে নিয়ে আসে রাজমহলে।

এখন অপেক্ষা, রাজমহলে কী শাস্তি অপেক্ষা করছে ছোট রাণী এবং তার দলবলের জন্য? ফুলকি ধারাবাহিকের আগামী পর্ব যে আরও চমকপ্রদ হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন