Bangla Serial

চোর অপবাদ, ডিভোর্সের যন্ত্রণা… সব কিছু পেছনে ফেলে জীবনের নতুন ছন্দে ফিরলেন কমলিনী! ‘চিরসখা’-য় সম্পর্কের আসল মানে খুঁজে পেলেন ‘বৌঠান’ ও নতুন

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’–র আজকের পর্বে গল্প মোড় নেয় আবেগঘন মুহূর্তের দিকে। পর্বের শুরুতেই দেখা যায়, নতুন নিজের স্নেহভরা উপদেশে কমলিনীকে সাহস জোগাচ্ছে। জীবনের বেশিরভাগ সময় সংসার আর ছেলেমেয়ের জন্য উৎসর্গ করা কমলিনীকে এবার নিজের মতো করে বাঁচতে শেখাচ্ছে নতুন।

নতুন নিজের হাতে সাজিয়ে কমলিনীর প্রিয় কেক, ফল পরিবেশন করে। বহু বছর পর কমলিনী গানের সুরে মন ভাসান, আর মুগ্ধ হয়ে সেই গান শোনে নতুন। সেই মুহূর্তে আবেগে ভেসে গিয়ে কমলিনী নতুনকে নিজের বাবার প্রতিচ্ছবি হিসেবে বর্ণনা করেন। নতুনও আর ধরে রাখতে পারে না—একান্তে কমলিনীকে আলিঙ্গন করে জানায়, চিরসখা মানে এমন একজন, যার মাঝে একসঙ্গে স্বামী, বন্ধু, এমনকি বাবাকেও খুঁজে পাওয়া যায়।

ঠিক তখনই আসে টানটান মোড়—কমলিনীকে নিতে উপস্থিত হয় তার বাপেরবাড়ির লোকেরা। শাশুড়ি আপত্তি তুলতেই, সকলে মনে করিয়ে দেয় চন্দ্রের অতীত কীর্তির কথা। জানা যায়, চন্দ্র এখন তার দ্বিতীয় স্ত্রী ও মেয়েকে নিয়ে ব্যস্ত কেনাকাটায়।

এদিকে কমলিনীর দাদা সাফ জানিয়ে দেন—গয়না চুরির অভিযোগে ইতিমধ্যেই কমলিনীর কপালে ‘চোর’-এর অপবাদ জুটেছে। এরপর হয়তো খুনের দায়েও জেলে যেতে হবে তাকে—এমন আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবু দুর্বল হন না কমলিনী। নিজের সিদ্ধান্তে অটল থেকে জানিয়ে দেন—এই বাড়ি এখন নতুনের উপহার, এবং এখানে তাঁর অবর্তমানে যেন কোনও অশান্তি না হয়, সে দিকটা তিনিই দেখবেন। চন্দ্রদের জন্য বাড়ির একতলায় আলাদা ব্যবস্থা করে দেওয়ার কথাও জানান, যাতে ভবিষ্যতে কেউ বাড়ির শান্তি বিঘ্নিত না করতে পারে। এইভাবে ডিভোর্সের পর জীবনযুদ্ধে এক নতুন অধ্যায় শুরু করলেন কমলিনী, পাশে পেলেন ‘চিরসখা’—নতুনকে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন