Bangla Serial

ফুলকিকে চিরতরে সরাতে ছোটরাণীর নতুন চক্রান্ত! সতর্ক করতে গিয়ে ভয়ংকর সত্যের মুখোমুখি রোহিত!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি প্রতিদিনই দর্শকদের চমকে দিচ্ছে নতুন নতুন টুইস্টে। টিআরপি-র দৌড়ে ধারাবাহিকটি নিয়মিত শীর্ষে অবস্থান করছে, আর প্রতিটি এপিসোড যেন দর্শকদের জন্য একেকটি চমকের বাক্স।

সাম্প্রতিক পর্বগুলিতে দেখা গেছে, বড় রাজা ও বড় রাণী ফুলকিকে রাজমুকুট পরিয়ে দেন। নতুন পরিচয়ে রাজপরিবারে ফুলকির অভিষেক ঘটে। এই দৃশ্য দেখে সকলেই আনন্দে আত্মহারা হলেও, ছোট রাণী ও ইন্দ্রের মুখে পড়ে কালো ছায়া। হঠাৎ করেই রাজমহলের কেন্দ্রে ফুলকির উপস্থিতি মেনে নিতে পারছে না তারা।

ফুলকিও বুঝে গিয়েছে ছোটরাণী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এবার আর চুপ করে না থেকে ফুলকি পাল্টা লড়াইয়ের ময়দানে নামার সিদ্ধান্ত নেয়। সে জানিয়ে দেয়, ছোটরাণীর বেআইনি কাজ সে আর বরদাস্ত করবে না, এমনকি তার রাজনৈতিক ক্ষমতা অর্থাৎ এমএলএ পদও কেড়ে নেবে।

অন্যদিকে, নিজের আসল মা-বাবাকে খুঁজে পেয়ে আবেগে ভাসছে ফুলকি। তার পালক মা-বাবাও গর্বিত—যারা এতদিন ভালোবেসে তাকে বড় করেছেন। রাজমহলের রাজকন্যা হয়ে উঠলেও ফুলকি নিজের অতীতকে ভুলে যায় না। রাজমাতাও কৃতজ্ঞতা প্রকাশ করেন ফুলকির পালক মা-বাবার কাছে।

পরের দিন রাজমহলে যখন সকলে একসঙ্গে খাচ্ছিল, তখন ফুলকির বাবার চা খাওয়ার ধরন নিয়ে ব্যঙ্গ করে ইন্দ্র। তবে ফুলকি, রোহিত, তমাল, পিয়াল এবং এমনকি ছোট রাজাও একইভাবে চা খেয়ে ইন্দ্র ও ছোটরাণীকে অপমানের যোগ্য জবাব দেয়। অপমানিত হয়ে রাজমহল ছেড়ে চলে যায় ছোটরাণী ও ইন্দ্র।

ফুলকির জীবনে এই খুশির মুহূর্তে রোহিতও পাশে রয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে রাজকুমারীর বেশে দেখে অবাক হয় ফুলকি। তার এই মুগ্ধতার মুহূর্তে রোহিত এসে ভালোবাসা ও গর্ব প্রকাশ করে। ফুলকি জানে, রোহিত তার পাশে আছে, এটাই সবচেয়ে বড় ভরসা।

তবে শান্তির মধ্যে ফের অশান্তির আভাস। নৃসিংহ দেবের পুজোর সময় এক সাধক হঠাৎ বড় রাজার দিকে আঙুল তুলে তাকে ‘শ্মশানচারি’ বলে অপবিত্র ঘোষণা করেন। এই ঘটনায় মন্দিরে ছড়িয়ে পড়ে রহস্যের ছায়া। একই রাতে ফুলকি স্বপ্নে দেখতে পায় এক অদ্ভুত দৃশ্য—নৃসিংহ দেবের মন্দির ঘিরে কোনো গোপন রহস্য।

আরও পড়ুনঃ অবশেষে ইচ্ছে পূরণ দুর্গার! দিব্যা সেন এবং লিলিপুটের সামনে উঠে দাঁড়িয়ে ফাইট করলে জগদ্ধাত্রী! দুর্ধর্ষ আজকের পর্ব

এবার দেখার পালা, ফুলকি কি পারবে এই রহস্যের সমাধান করতে? আর ছোটরাণীর নতুন ষড়যন্ত্রের জালে সে পড়বে না তো?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন