বাংলা ধারাবাহিনীরগুলির (Bengali Serial) মধ্যে অন্যতম জনপ্রিয় হলে জগদ্ধাত্রী (Jagatdhaatri) ধারাবাহিক। জি বাংলায় (Zee Bangla) এই ধারাবাহিক প্রথম দিন থেকে দর্শকদের খুবই পছন্দের। বর্তমানে তো ধারাবাহিকের গল্প আরো উত্তেজনা পূর্ণ হয়ে উঠছে, তাই দর্শক এর একটি পর্ব মিস করেন না। ধারাবাহিকে জগদ্ধাত্রী কবে আবার সুস্থ হয়ে উঠে দাঁড়াবে সেই অপেক্ষাতেই রয়েছেন দর্শক।
ধারাবাহিকের শেষ পর্বগুলিতে দেখানো হয়েছে, জগদ্ধাত্রীকে যে আশ্রমে রাখা হয়েছে সেই আশ্রমে গিয়ে রাজনাথ অনেক চেষ্টা করে জগদ্ধাত্রীকে কথা বলানোর। কিন্তু জগধাত্রী স্পষ্ট ভাবে কিছু বলতেই পারেনা। এদিকে দুর্গাও ভেঙে পড়ে মায়ের অবস্থার কথা শুনে। তবে কৌশিকী দুর্গাকে শক্ত থাকতে বলে, মনে জোর আনতে বলে। এদিকে কৌশিকী ভাল মতই জানে দুর্গা অফিসে আছে কিনা সেটা যাচাই করতে বৈদেহি, মেহেন্দি এরা আসবে অফিসে। এই খবর জানতে পেরে রাজনাথও ছুটে চলে আসে।
তারপর কৌশিকী যা ভেবেছিল তাই হল। বৈদেহি, মেহেন্দি এবং চন্দ্রনাথ অফিসে এসেছে যাচাই করতে দুর্গা অফিসে আছে কিনা। হঠাৎ করে বৈদেহি, মেহেন্দি অফিসে এসেছে দেখে দুর্গা তাদের বিশেষ যত্ন করতে থাকে। অন্যদিকে কৌশিকী এটাও জানে যে প্রীতি গিয়েছে ডিপার্টমেন্টে জগদ্ধাত্রী আছে কিনা সেই খোঁজ নিতে। স্বয়ম্বু ফোন করে জানায় প্রীতি এবং তার মেয়ে পৃথা এসেছে ডিপার্টমেন্টে জগদ্ধাত্রীর খোঁজ করতে। তারা নাকি জগদ্ধাত্রীকে নিয়ে শপিং করতে যাবে।
এই কথা শুনে তো অবাক হয়ে যায় দুর্গা। আসলে দুর্গা এবং জগদ্ধাত্রী দুজনে আলাদা কিনা সেটা যাচাই করে দেখতে চাইছে তারা। তাই জন্য দুটো দলে ভাগ হয় আলাদা আলাদা ভাবে যাচাই করতে গেছে। দুর্গা স্বয়ম্বুকে বলে দেয় ডিপার্টমেন্টে প্রীতিদের ২৪ ঘন্টা আটকে রাখতে, তাহলে তাদের উচিত শিক্ষা হবে। তাদের যাচাই করার পরীক্ষা সেখানেই ঘুচে যাবে।
আরও পড়ুনঃ ম’রণ ফাঁদে পড়ল পারুল! প্রতিহিংসার চক্করে পারুলের প্রাণ কেড়ে নিল শিরিন!
অন্যদিকে লিলিপুট এর লোকজন সব সময় নজর রাখছে জগদ্ধাত্রী এবং তার পরিবারের লোকজনদের উপরে। লিলিপুট খবর পেয়েছে রাজনাথ প্রতিদিনই একটি আশ্রমে যাচ্ছ। আশ্রমে কে আছে, কার সঙ্গে দেখা করতে যাচ্ছে রাজনাথ সেটাই হচ্ছে রহস্য। আর সেই রহস্য সমাধান করতে হবে তাদের। লিলিপুট দিব্যা সেনের কাছে গিয়ে সমস্ত ঘটনা জানায়। লিলিপুটের সন্দেহ ওই আশ্রমের জগদ্ধাত্রী রয়েছে। কিন্তু দিব্যা প্রথমে সেটা বিশ্বাস করতে পারে না। কিন্তু লিলিপুট সন্দেহ করছে দেখে তার সঙ্গে আশ্রমে গুন্ডা নিয়ে হাজির হয় দিব্যা। সেখানে গায়ের জোরে ঢুকে পড়ে তারা। সেখানে জগদ্ধাত্রীকে দেখে আক্রমণ করে গুন্ডারা। কিন্তু সকলকে অবাক করে আত্মরক্ষার খাতিরে জগদ্ধাত্রী উঠে দাঁড়ায় এবং গুন্ডাদের সঙ্গে মারপিট করে। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।
