জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হল পরিণীতা (Parineeta)। দীর্ঘ কয়েক দিন ধরে টেলিভিশনের পর্দায় (Bengali Television) সম্প্রচারিত হয়েছে এই ধারাবাহিকটি। প্রতিদিন জি বাংলার পর্দায় রাত আটটায় সম্প্রচারিত হয় এই ধারাবাহিকটি। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে অভিনেতা উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) এবং নবাগত অভিনেত্রী ঈশানি চ্যাটার্জী (Ishani Chatterjee)। ধারাবাহিকের শুরুতে প্রোমো ভিডিও দেখে ধারাবাহিকটিকে নিয়ে কটাক্ষ করা হলেও ধারাবাহিকটি বর্তমানে একের পর এক চমক নিয়ে আসছে দর্শকদের জন্য।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, রায়ান পারুলকে চ্যালেঞ্জ করে তাকে কোনোভাবে এই প্রতিযোগিতা জিততে দেবে না। আর শিরিনও পারুলকে এই প্রতিযোগিতা থেকে বের করার জন্য সিঁড়ি থেকে ফেলে দেওয়ার প্ল্যান করে। প্ল্যান মতন শিরিন এবং তার বন্ধুরা সিঁড়ির মধ্যে একটি সরু তার বেঁধে রাখে। যাতে পারুল সেই তারে পা জড়িয়ে পড়ে হাত-পা ভেঙে ফেলে। তারপরই কলেজে থেকে ফেরার পথে সিঁড়ি থেকে নামতে গিয়ে শিরিনদের ফাঁদে পা দেয় পারুল। তারে পা জড়িয়ে পারুল সিঁড়ি থেকে পড়ে যায়। আর তার ফলেই পারুলের মাথা ফেটে রক্ত পরতে থাকে, অজ্ঞান হয়ে যায় পারুল। শিরিনরা সেটা দেখে ভয় পেয়ে যায়, পারুল সারাশব্দ দিচ্ছে না দেখে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। সিঁড়ি থেকে সেই তার খুলে ফেলে যাতে কোনো রকম প্রমাণ না থাকে।
পারুলের বন্ধুরা এসে পারুলের এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। একজন বন্ধু গিয়ে রায়ানকে সঙ্গে সঙ্গে খবর দেয়। রায়ান পারুলের অবস্থার কথা শুনে ছুটে আসে। এসে যখন দেখে পারুল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে থমকে যায় রায়ান। তার মনে পড়ে যায় দাদুর শর্তের কথা। কিন্তু পারুলকে ওই অবস্থায় দেখতে পারেনা তাই দাদুর শর্তের কথা ভুলে পারুলকে কোলে করে তুলে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায় সঙ্গে সঙ্গে।
ওদিকে বাড়িতে পারুলের অবস্থার কথা জানানোর পর রায়ানের দাদা ছুটে আসে হাসপাতালে। হাসপাতালে চিকিৎসার পরে পারুলের জ্ঞান ফেরে। কিন্তু ডাক্তার পরীক্ষা করে জানায় পারুলের এক পায়ে ফ্র্যাকচার হয়েছে। তাই পারুল আগামী এক সপ্তাহ বিছানা থেকে নামতে পারবে না। সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে তাকে। পারুল তো এই কথা শুনে কান্নায় ভেঙে পড়ে। কারণ সামনেই ইউনিভার্সিটির প্রতিযোগিতা। আর সেখানে অংশগ্রহণ করবে বলে পারুল কত স্বপ্ন দেখেছিল। পারুলকে ওই অবস্থা দেখে রায়ানের কষ্ট হয়। পারুল বুঝতে পেরেছিল ইচ্ছে করে তাকে ফেলে দেওয়া হয়েছে। এদিকে মল্লারও রায়ানকে বোঝায় কম্পিটিশনের আগে পারুলের সাথে যে দুর্ঘটনা ঘটলো সেটা ইচ্ছে করে ঘটনা হয়েছে।
আরও পড়ুনঃ ফুলকিকে চিরতরে সরাতে ছোটরাণীর নতুন চক্রান্ত! সতর্ক করতে গিয়ে ভয়ংকর সত্যের মুখোমুখি রোহিত!
রায়ান পারুলকে সান্ত্বনা দিয়ে ফিরে আসে। কারণ সে পারুলের মনে আর কোনরকম আশা দেখাতে চায় না। এজন্য তার যতোটুকু দায়িত্ব সে ততটুকুই করেছে। তারপর হাসপাতালে শিরিন এসে পারুলের এই অবস্থা দেখে হাসতে থাকে। কম্পিটিশনের আগেই প্ল্যান করে পারুলকে বাদ দিয়ে দিল শিরিন সেই নিয়ে ভীষণ আনন্দ পেতে থাকে। পারুলও শিরিনকে চ্যালেঞ্জ করে সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আর শিরিনের চোখের সামনে দিয়ে সেরা স্টুডেন্ট এর পুরস্কার জিতে নিয়ে চলে যাবে। ওদিকে আড়ালে দাঁড়িয়ে রায়ান সবটাই শুনছিল। শিরিন আবার এমন একটা কাজ করতে পারে সেটা ভাবতেও পারেনি সে। শিরিনকে অনেক কথা শোনায় রায়ান। কিন্তু শিরিনের কোন অনুতাপ নেই পারুলের এই অবস্থার জন্য। পরের দিন ইউনিভার্সিটির যারা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের সকলেরই নাম নেওয়া হয়। পারুল মনে জেদ নিয়ে ওই ভাঙ্গা পা নিয়েই ইউনিভার্সিটিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
