Bangla Serial

শক্তিশালী হয়ে উঠছে জলসা! ধীরে ধীরে পিছিয়ে পড়ছে জি! তবে কি শেষ জি বাংলার জামানা?

ধারাবাহিক (Bengali Serial) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের (Entertenment) একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিকগুলি দেখার জন্য টেলিভিশনের (Bengali Television) সামনে বসেন। তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আর ধারাবাহিকগুলো একাধিক চ্যানেলে দেখানো হয়ে থাকে। সেরকমই দুটি জনপ্রিয় বাংলা ধারাবাহিকের চ্যানেল হলো জি বাংলা এবং স্টার জলসা। এই দুটি চ্যানেল বাংলা টেলিভিশনের পর্দায় সবচেয়ে পুরনো এবং জনপ্রিয় দুটি চ্যানেল। তাইতো এই দুটি চ্যানেলে মধ্যে সর্বদা হাড্ডা হাড্ডি লড়াই চলে।

বর্তমানে সব ধারাবাহিকই টিআরপির উপর নির্ভর করে থাকে। টিআরপি ছাড়া কোন ধারাবাহিকই এখনও সম্পূর্ণ নয়। টিআরপি রেটিংয়ের উপরেই বোঝা যায় কোন ধারাবাহিক কতটা এগিয়ে রয়েছে বা কোন চ্যানেলের বেশিরভাগ ধারাবাহিক ভালো ফলাফল করছে। আর সেই জন্যই প্রতি সপ্তাহেই এই দুই চ্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। কোন চ্যানেলের ধারাবাহিকগুলি সবথেকে বেশি এগিয়ে থাকবে তার প্রতিযোগিতা চলতে থাকে প্রতি সপ্তাহে।

তবে বিগত কয়েক সপ্তাহ ধরে স্টার জলসা বেশ ভালো ফলাফল করতে শুরু করেছে টিআরপি তালিকায়। স্টার জলসার বেশিরভাগ ধারাবাহিকই এক থেকে পাঁচের মধ্যে টিআরপি তালিকায় জায়গা দখল করে নিচ্ছে। সেই ক্ষেত্রে পিছিয়ে পড়ছে জি বাংলার ধারাবাহিকগুলি। কয়েকদিন আগে পর্যন্ত জি বাংলা এগিয়ে ছিল স্টার জলসার থেকে। তবে এবার ধীরে ধীরে স্টার জলসা ঘুরে দাঁড়াচ্ছে। পিছিয়ে পড়ছে জি বাংলা।

আরও পড়ুনঃ বিয়ের তিন মাস কাটতে না কাটতেই তোলপাড়! ভাঙছে অভিষেক-শার্লির সংসার? রহস্যজালে ভরা পোস্টে গুঞ্জন তুঙ্গে

বহু মাস পর শেষের কয়েক সপ্তাহ ধরে স্টার জলসার একাধিক ধারাবাহিক টিআরপি তালিকায় জায়গা করে নিচ্ছে প্রথম পাঁচে। যার কারণে ঘুরে দাঁড়াতে পারছে না জি বাংলার ধারাবাহিকগুলি। আরে এতেই মন খারাপ জি বাংলার দর্শকদের। চ্যানেল চ্যানেলে হাড্ডাহাড্ডি লড়াই এর পাশাপাশি দুই চ্যানেলের ভক্তদের মধ্যেও রেষারেষি দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় দর্শকদের মধ্যেও এই নিয়ে কথা কাটাকাটি চলতে থাকে সবসময়।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন