এই তো সেদিন বিয়ের সাজে অভিষেক বোস আর শার্লি মোদককে দেখে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। টেলিভিশনের পর্দার জনপ্রিয় এই জুটি রিয়েল লাইফেও একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন। কিন্তু এখন শোনা যাচ্ছে—সব ঠিকঠাক নেই ওদের দাম্পত্যজীবনে। বিয়ের তিন মাস যেতে না যেতেই কি তবে ছন্দপতন?
জি বাংলার হিট ধারাবাহিক ফুলকি-তে রোহিত চরিত্রে যাঁকে প্রতিদিনই দেখা যায়, সেই অভিষেক বোস এবং একই ধারাবাহিকের খলনায়িকা শার্লি মোদকের প্রেমের খবর বহুদিন ধরেই ঘুরছিল সোশ্যাল মিডিয়ায়। সেই প্রেম সত্যি করেই সাতপাকে বাঁধা পড়েছিলেন দু’জনে। কিন্তু সেই সম্পর্ক ঘিরে প্রথম থেকেই অনেকে নেগেটিভ কথা বলছিলেন—“এই টিকবে না”, “অভিষেক ঠিক ভরসাযোগ্য নয়”… এমনই নানা মন্তব্য ভেসে এসেছিল তাঁদের বিয়ের ছবির নিচে।
আর এবার যেন সেই কথাগুলো একরকম সত্যি হতে চলেছে! কারণ, দু’জনের ইনস্টাগ্রাম স্টোরি এবং পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। শার্লি হঠাৎই লিখলেন, “Nothing is permanent”—মানে ‘কিছুই চিরস্থায়ী নয়’। অন্যদিকে অভিষেকের পোস্টে লেখা, “Something broke your heart but fixed your version”—মানে ‘কিছু একটা তোমার হৃদয় ভেঙেছে, কিন্তু তোমাকে নতুন করে গড়ে তুলেছে’।
এইরকম পোস্ট দেখে স্বাভাবিকভাবেই অনুরাগীদের মনে প্রশ্ন—সব ঠিক আছে তো? কারণ এর আগেও অভিষেকের অতীত সম্পর্কে নানা বিতর্ক থাকলেও, এই বিয়েটা নিয়ে অনেকেই আশা করেছিলেন এবার বুঝি স্থিরতা আসবে।
তবে অনেকেই বলছেন, অভিষেকের প্রেমজীবন বরাবরই চর্চার কেন্দ্রে। গঙ্গারাম ধারাবাহিকে কাজ করার সময় দিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন, তখনই নাকি আবার সুরভীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। বিয়ের তোড়জোড়ও হয়েছিল সুরভীর সঙ্গে। তারপর সেখান থেকে মোড় ঘুরে শার্লির দিকে! আবার প্রেম, এবার বিয়েও!
তাই শার্লির সঙ্গে এই সম্পর্ক নিয়েও শুরু থেকেই অনেকের সন্দেহ ছিল। বিয়ের ভিডিওতেও অনেকে কমেন্টে লিখেছিলেন, “এটা বেশিদিন টিকবে না।” এখন সোশ্যাল মিডিয়ার সাম্প্রতিক ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখে অনেকেই বলছেন, “দেখো, আমরা তো আগেই বলেছিলাম!”
আরও পড়ুনঃ ফুলকি ধারাবাহিক ছাড়ছেন রুদ্র? শেষবারের মতো দেখা যাবে সুদীপ সরকারকে? কী বলছেন ভক্তরা?
তবে শেষ কথা এখনও কেউ বলেননি। অভিষেক বা শার্লি—দু’জনের তরফেই স্পষ্ট কিছু জানানো হয়নি। তাই এখন সবাই অপেক্ষা করছে—এই পোস্টগুলো স্রেফ মুড সোয়িং, না কি সত্যিই নতুন একটা অধ্যায়ের শুরু?
