Bangla Serial

গ্রেট বেঙ্গল ক্যাটারারের লাইসেন্স ফিরে পেলো জোড়া বাড়ি! এবার মিশন মন্দার! ফাঁস ধারাবাহিকের আগামী পর্ব

জি বাংলা (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon gopone mon bhesecche) । ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টলি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) এবং জনপ্রিয় অভিনেতা রনজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। প্রথম থেকেই শ্যামলী ও অনিকেতের চরিত্রের শ্বেতা ও রনজয়ের রসায়ন বেশ মনে ধরেছে দর্শকদের।

ধারাবাহিকটি শুরু থেকেই শ্যামলী এবং অনিকেতের জীবনের নানান ওঠা পড়ার গল্প তুলে ধরা হয়েছে। কিভাবে শ্যামলী ধীরে ধীরে নিজের বুদ্ধি কাজকর্মের মাধ্যমে অনিকেতের পরিবারের সকলের মন জয় করে নিচ্ছে, কিভাবে তাদের বিয়ে হয়। সবকিছু দেখে নিয়েছেন দর্শক। তবে ধারাবাহিকে মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায়তে নেটিজেনরা দারুন ট্রোল এবং সমালোচনার মধ্যে পড়তে হয়েছে।

তবে বর্তমানে ধারাবাহিকে অনিকেত শ্যামলী অনেক বাধা বিপত্তি পেরিয়ে এক হয়েছে। বর্তমানে ধারাবাহিকের পর্ব আবারো আগেও মতন জমজমাট হয়ে উঠেছে। আবারও ধারাবাহিকের পুরোনো ছন্দ ফিরে এসেছে। এতদিন ধারাবাহিকের গল্প দর্শকদের একেবারেই পছন্দ হচ্ছিল না। যার জন্য টিআরপি তালিকায় একেবারে তলানিতে এসে ঠেকেছিল।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে শ্যামলী লাইভ শো টেলিকাস্ট হওয়ার সময়ই অরুর আসল মুখোশ টেনে খুলে দেয়। অরু যে স্বাস্থ্য মন্ত্রীর মেয়ের বিয়ের খাবারে বিষ মিশিয়ে তাদের বদনাম করার চেষ্টা করেছে সে কথা বলে দেয়। আর সাথে শ্যামলী কথা দেয় যে শ্যামলী এই সব তথ্য প্রমাণ সহ জানাবে।

আরও পড়ুনঃ হাতেনাতে ধরা পড়লো রুদ্র! ভন্ড বাবাজীকে পুলিশের হাতে তুলে দিল ফুলকি! এবার সবার নজর ছোট রানীর উপর!

সেইমতো অরুর সাথে যে ছেলেটি হাত মিলিয়েছিল তার বাড়িতে খোঁজ করতে যায়। কিন্তু ওই ছেলেটি আগে থেকে সাবধান হয়ে ঘরের ভিতর লুকিয়ে পড়ে। তবে শ্যামলীর বুদ্ধির কাছে টিকতে পারে না। ঠিক নিজে জালে ধরে নেয় ছেলেটিকে। এরপর পুলিশের হাতে তুলে দেয়। বাড়ি ফিরে এসে সবাইকে সুখবর দেয় শ্যামলী অনিকেত। তারপরই স্বাস্থ্য মন্ত্রী নিজে এসে তাদের ক্যাটারিং এর লাইসেন্স ফিরিয়ে দেয়। এদিকে বাড়িতে সবাই আছে, এর মাঝে মন্দার নেই। তারজন্য মন খারাপ রোহিনীর, সেটা বুঝতে পেরেই শ্যামলী অনিকেত বলে এরপর তারা মন্দারকে খুঁজে বের করতে যাবে। পরের দিন মন্দারকে খুঁজে বের করতে গিয়ে এক অন্যরূপী মন্দারের মুখোমুখি হয় তারা। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন