Bangla Serial

ফুলকির ফাঁদে পা দিল আদিত্য! আ’ত্মহত্যার পথ বেছে নিল ধনু! কি হতে চলেছে ধারাবাহিকের আজকের পর্বে?

আজ রাতেই নাকি ফাঁদ পেতে আদিত্য’দার মান ভাঙাবে ফুলকি দাস। জি বাংলার ফুলকি ধারাবাহিক গত পর্বে দেখা গেছে, নবাবগঞ্জের ডাক্তার কাকা স্বয়ং এসে হাজির হয়েছে চৌধুরী মহলে। তিনি এসে হারহাইনেসকে জানান ছোট কুমারের উপর থেকে তিনি সব অভিযোগ তুলে নিয়েছেন। আর, এরপরেই বাড়িতে এসে হাজির হয় ইন্দ্র।

জেলের বাইরে ভাইকে দেখে বেজায় খুশি হয় আদিত্য। এরপর, লাবুরা সবাই বলে নিশ্চয়ই এখন কারোর কোনো অষ্টমঙ্গলায় যাওয়ায় আপত্তি নেই। এই দেখে, ভানু চুপিসারে ফুলকিকে বলে এই সব নিশ্চয়ই সে’ই ঘটিয়েছে। ইন্দ্র সঙ্গে কথা বলে আদিত্য মায়ের থেকে অনুমতি নিয়ে যায় তৈরি হতে অষ্টমঙ্গলায় যাওয়ার জন্য।

Tollywood,Zee Bangla, serial Phulki, entertainment, Dibyani Mondal, Abhishek Bose, অভিষেক বোস, টলিউড, জি বাংলা,সিরিয়াল, ধারাবাহিক, ফুলকি, বিনোদন, দিব্যানী মন্ডল

এমন সময়, হারহাইনেস মনে মনে ভাবি ফুলকি মেয়েটা ছেলেমানুষ হলেও ভিতরে ভিতরে পেঁকে ঝুনো হয়ে গিয়েছে। এমন কি মাঝে মাঝে মনে হয় তার ফুলকি এই বাড়ি কখনোই ভালো হতে দেবে না। এরপর, বেশি দেরি না করে ব্যান্ড পার্টি বাজিয়ে নবাবগঞ্জের দিকে রওনা হয় রায়চৌধুরী পরিবারের সদস্যরা।

এরপর, সারা রাস্তা গান বাজিয়ে নাচ করে বাড়ির কাছাকাছি এলেও জামাই অর্থাৎ আদিত্যর মন এখনও ভালো হয়নি। ফুলকি নানা রকম ভাবে চেষ্টা করে যাচ্ছে আদি তোর মন ভালো করার জন্য। এদিকে, আদিত্য সেই একই চিন্তা করে যাচ্ছে যে তাঁদের বিপদের সময় ধানু একবারও তাঁদের পাশে ছিল না। এই কথা সহজেই সেই ভুলতে পারছে না।

এরপর, ধানুরা বাড়ি পৌছে যাওয়া মাত্রই বড়মা তাদেরকে বরণ করে ঘরে তোলে। তারপরেই, সমস্ত বিয়ের নিয়মরীতি পালন হয়ে যাওয়ার পর আদিত্যকে তমালরা নিয়ে যায় রোহিতের ঘরে। এদিকে, ধানুকে ফুলকিরা জিজ্ঞাসা করে তাদের সম্পর্কের এখন কি রকম অবস্থা? ধানু জানায়, আদিত্য তাকে ভালবাসে কিন্তু তা মুখ ফুটে বলতে পারছি না যতই হোক সে চৌধুরী মহলের বড় কুমার। এই কথা শুনে ফুল কি বলে সে আজ রাতেই এমন প্ল্যান করবে যাতে তাদের মিল হয়ে যায়।

আরও পড়ুনঃ ব্যান্ড পার্টি বাজিয়ে মেয়ে জামাইকে বরণ করলো গোটা নবাবগঞ্জ! এদিকে ছোট রানীর কুনজরে ফুলকি! কি হতে চলেছে আজকের পর্বে?

অন্যদিকে দেখা যায় একটা অগোছালো ঘরের মধ্যে ঘুমানোর চেষ্টা করছে রুদ্র। এমন সময় রুদ্র মনে মনে ভাবে হারহাইনেস মুখেই শুধু স্টেটের কথা বলে কিন্তু আদতে তাদের ব্যবহার আচারে তা প্রকাশ পায় না। এই কথা ভাবতে ভাবতেই ছোট রানী আসে রুদ্রর ঘরে আর সেই আসল উত্তর আধিকারের নাম জানতে চায়। কিন্তু, রুদ্র এতো সহজে নাম তাঁকে বলতে নারাজ। রুদ্রোর দাবি, তাকে আগে ভালো করে আপ্যায়ন করতে হবে তারপরে সে আসল উত্তর আধিকারের নাম বলবে। কথায় কথায় রুদ্র রানী মা কে জানায় তার শত্রু এবং হারহাইনেসের শত্রু দুজনেই এক মানুষ।

এই সিরিয়ালের আগামী পর্বে দেখা যাবে, ধানুর খোঁজ করতে করতে ফুলকি এসেছে আদিত্যর কাছে। এমন সময়, ফুলকি খানিক ইচ্ছা করেই লাবণ্যকে বলে জিজ্ঞাসা করে, ‘তবে কী লাবু দিদি ছাদে গেছে?’ আর এই কথা শোনা মাত্রই আদিত্য ছাদেই ছুটে চলে যায় আর দেখে ধানু ছাদের একধারে দাঁড়িয়ে রয়েছে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন