ফুলকি ধারাবাহিকে বিয়ে হতে চলেছে রোহিতের ছোট বোনের। রায়চৌধুরী পরিবারে বলছে খুশির হাওয়া। ফুলকি শত্রুবিনাশের পর থেকেই একের পর এক খুশির খবর বয়ে আসছে এই পরিবারে। এই সিরিয়ালের গত পর্বে দেখা গেছে ইতিমধ্যেই চৌধুরী মহলে গিয়ে হাজির হয়েছে রোহিতরা।
রাজবাড়ীর কুলো দেবতার আশীর্বাদ নিয়েই শুরু হয় বিয়ের কথাবার্তা। কিন্তু এর মধ্যেই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। নৃসিংহদেবের পুজো আরতির সময় রাজবাড়ীর বড় রানী মা ঘরে থেকেও বড় অস্থির হয়ে ওঠে। এমন সময় দেখা যায় চারিদিকে ঝড় উঠেছে। আর সেই কালবৈশাখী ঝড়ের মধ্যে দিয়ে ফুলকির দিকে ছুটে আসছে রানী মা।

এদিকে দেখা যাচ্ছে কোন এক অজানা টানে ফুলকিও যেন তার দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু একে অপরকে স্পর্শ করার আগেই রানীমার দেখভালকারীরা তাকে ঘরে নিয়ে যায়। এরপর, হার হাইনেস এর স্বামী অর্থাৎ ধানুর হবু শ্বশুর তাঁর বড় বৌদির অসুস্থতার ব্যাপারে সবটাই জানায় ফুলকিদের।
এরপর বাড়ির ছোটরা একে অপরের সঙ্গে আলাপ করার জন্য চলে যায় ছাদে। আর সেখানে দেখা যায় রাজবাড়ীর বড় কুমার নিজেদের বাড়ির ঐতিহ্য ইতিহাস এবং আজকালকার দিনের আধুনিকতা নিয়ে কথা বলতে থাকে ধানসিঁড়ির সঙ্গে। অপরদিকে ধানুও বিয়ের পর তার নিজের ওকালতি চালাতে পারবে কিনা সেই নিয়েও কথা বলে একে অপরের সঙ্গে।
এমন সময় ফুলকি রোহিতরা এসে পড়ে তাঁদের কাছে। কিন্তু, যতই রাজ পরিবার হোক দাদার মন কিছুতেই মানছে না। তাই, আদিত্যর সঙ্গে কিছু একান্তে কথা বলার আগ্রহ দেখায় রোহিত। ধানুর দাদা এদিকে নিজের বোনকে আদিত্য বিয়ের পর আগলে রাখতে পারবে সেই নিয়েই আলোচনা করতে ব্যস্ত হয়ে যায়।
অন্যদিকে, সাড়া বাড়ি ঘুরে এসে পরে পিয়ালরাও। এমন সময় ফুল্কি মনে মনে ভাবতে থাকি এই বাড়ির সঙ্গে আত্মীয়তা তৈরি হলে বড় রানী মাকে সে মাঝে মধ্যেই দেখতে পাবে। নানা হাসি ঠাট্টার পর ছাদ ঘুরে বাড়ি যাওয়ার সময় দূর থেকে ফুলকির কানে ভেসে এলো ঘুম পাড়ানি মাসি পিসি গান’ যা কিনা সে শুনেছে স্বপ্নে। কোন এক অজানা টানে নিজের আপন মনে চলতে থাকলো ফুলকি। কিন্তু তাঁকে হাজার বারণ করার সত্বেও কিছুতেই আটকাতে পারলো রোহিত।
এরপর, না জেনেই ফুলকি ঢুকে পড়লো বড় রানীমার ঘরে আর একদৃষ্টে একে অপরের দিকে দেখতে থাকলো। বড় রানীমা স্নেহভরা হাত বাড়িয়ে দিল ফুলকির দিকে। এরপর, হারহাইনেস এসে একে অপরের হাত ছাড়িয়ে দিয়ে বড় রানীমার উদ্দেশ্যে বলল, ‘এবার থেকে ওরা মাঝে মধ্যে আসবে দিদি’। আর, তারপরেই ফুলকিরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।
আরও পড়ুনঃ ‘আমার পাত্রী জোটে না, বদনাম আছে আমি নাকি খুব রাগী’ জীবনসঙ্গী চেয়েও পাচ্ছেন না অভিনেতা! বিয়ে নিয়ে একি বললেন প্রতীক সেন?
এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, বাড়ি ফিরে এসে রোহিত সবাইকে বলছে ফুলকি গেছিল ওই রাণী মা কে দেখতে। এমন সময় ফুলকি সবাইকে বলে, তুই একটা বন্ধ করে দেখে রানী মা গান গেয়ে কোল বালিশ দিয়ে ঘুম পাড়াচ্ছে। পুরো বাড়িটার মধ্যে ওই একটা দিকেই কেমন চাপা অন্ধকার রয়েছে, বলল জেঠিমনি।
