Tollywood

‘আমার পাত্রী জোটে না, বদনাম আছে আমি নাকি খুব রাগী’ জীবনসঙ্গী চেয়েও পাচ্ছেন না অভিনেতা! বিয়ে নিয়ে একি বললেন প্রতীক সেন?

‘বিধাতার যে হাতে লেখা, কার সাথে কার হবে যে দেখা’-এ কথা গানের কলি হলেও বাস্তবে প্রতিটা মানুষের জীবনের অন্যতম সত্য হল এটি। আবার, অনেক বলে বিয়ে নাকি মানুষের জীবনকে সম্পূর্ণ করে। স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে টক-ঝাল-মিষ্টিই নাকি জীবনের আসল মানে বোঝায়।

কিন্তু, একটা সময়ের পর প্রায় প্রতিটা মানুষই জীবন সঙ্গীর খোঁজ করে। বর্তমানে, খানিক এমন পরিস্থিতির তৈরী হয়েছে টলিউডের ছোট পর্দার অভিনেতা প্রতীক সেনের জীবনে। সিরিয়াল জগতে এই অভিনেতা প্রথম সারির নায়কদের মধ্যে একজন।

আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় জীবনসঙ্গী সংক্রান্ত এক ইন্টারভিউ বেশ ভাইরাল হয়ে উঠেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রতীক বলছে আগেকার দিনে পাঁচজন পাত্রী হয়তো একজন পাত্রকে দেখতে পেত সারাজীবনে। অন্যদিকে নিজের জীবনে পাত্রী খোঁজা নিয়ে বললেন, “আমার সেই অর্থে পাত্রী জোটে না। বদনাম আছে যে আমি খুব রাগী-গম্ভীর”।

প্রসঙ্গত, অভিনেতা এখনো পর্যন্ত অবিবাহিত হলেও টলি পাড়ায় কানাঘুশো শোনা যায় তাঁর একসময়ের সিরিয়ালের নায়িকা সোনামণির সঙ্গে সম্পর্কে রয়েছেন। স্টার জলসার মোহর ধারাবাহিকের সময় থেকেই শোনা যায় তাঁদের সম্পর্কের গুঞ্জন। তবে, এই বিষয়ে অভিনেতা কিংবা অভিনেত্রী কেউই কোনো মন্তব্য করেনি।

আরও পড়ুনঃ রাজমহলে পা রাখল ফুলকি! রানীমার মুখোমুখি হতেই এক অদ্ভুত মায়ায় জড়িয়ে পড়ল নায়িকা! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব?

বলাই বাহুল্য, অভিনেতা খোকাবাবু ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের নজরে পড়লেও তাঁর অভিনয় জীবন শুরু হয় সিনেমার হাত ধরে। অভিনয় জীবনে প্রতীক মূলত খোকাবাবু সিরিয়ালের মধ্য দিয়েই জনপ্রিয়তা লাভ করে। এরপর, একে একে ছোটো পর্দা ও বড়ো পর্দাতে কাজ করতে দেখা যায়। এদিকে আবার অনেক দর্শকের মনে অভিনেতাকে নিয়ে একটাই প্রশ্ন তিনি কি আদৌ কোনোদিন বিয়ে করে সংসার জীবনে পদার্পণ করবেন নাকি থাকবেন চিরকুমার?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন