রায়চৌধুরী পরিবারে খুশির আমেজ কাটতে না কাটতেই রোজকার জীবনযাত্রায় ফিরছে বাড়ির সবাই। এদিকে, সামনেই ফুলকির জীবনের অন্যতম সবথেকে গুরুত্বপূর্ণ দিন, ইন্টারন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপ। জি বাংলার ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের গত পর্বে দেখা গেছে, তমাল-ঝিনুকের বিয়ের পর ছেলেমেয়েরা গান গেয়ে হইহুল্লোড় করে নাচানাচি করল। আর তারপরেই তমাল ঝিনুকের উদ্দেশ্যে গাইল এক বিশেষ গান।
এমনটা করেই বাসর রাত কাটতেই ঝিনুক-তামাল নতুন জীবনের যাত্রা শুরু করল। পরের দিন সকালে বৌভাত উপলক্ষে জেঠিমনি এবং তমালের মা ঝিনুককে নিয়ে গেল রান্নাঘরে এবং তাকেই প্রথম রান্নাটা করতে বলল। আর এই সমস্তটাই লুকিয়ে লুকিয়ে দেখছে এবং উপভোগ করছে নতুন বর তমাল।

এদিকে তোমাদের বিয়ে হয়েছে আর বাড়ির ছেলেমেয়েরা একটু খুনসুটি করবে না, তা হয় কি কখনো? তাই সুযোগ বুঝে লাবু, ধানু, পিয়াল সবাই মিলে তমালের সঙ্গে ঠাট্টা করতে শুরু করল। আর এমন সময়ই সবার মাঝে এসে হাজির হল ফুলকি, যে কিনা সদ্য সদ্য নিজের দিদির বড় যা হয়েছে। তাই, ফুলকির সংসারের দায়িত্বটা খানিক হলেও বেড়েছে।
এরপর ফুলকি রান্নাঘরে গিয়ে একেবারে পাকা গিন্নিদের মত বলে ওঠে, সে রান্নায় দিদিকে সাহায্য করবে। এই দেখে ঝিনুক বলে, ‘এই ফুলকি দিনে দিনে খুব পাকা হয়ে উঠেছিস নারে তুই’। আর ঠিক তখনই ঝিনুকের সঙ্গে তালে তাল মেলালো রোহিত। এই সময় রোহিত সবাইকে বলে তারা যেন একটু ফুলকিকে বোঝায় সামনেই ইন্টারন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপ আর তাতে যেনো ফুলকি মন দেয়।
রান্নাঘরে নানা হাসি ঠাট্টার মধ্যেই দিল্লির স্পোর্টস ভিলেজ থেকে ফোন আসে রোহিতের এবং জানানো হয় আগামীকালই তাদেরকে রওনা দিতে হবে এবং বক্সিং চ্যাম্পিয়নশিপের জন্য। এরপর দেরি না করেই রোহিত ফুলকি ঘরে গিয়ে ব্যাগ গোছাতে এমন সময় দিল্লির গেমস রিলেজকে কেন্দ্র করে নানান পুরনো কথা মনে করতে থাকে ফুলকি। এই সময়, ঘরে এসে লাবু-জেঠিমনি বলে, সে যদি ফাইনালে ওঠে তাহলে জেঠিমনি নিজে যাবে ফুলকির বক্সিং দেখতে।
এরপর, রোহিত ফুলকি পৌঁছে যায় দিল্লির গেমস ভিলেজে। সেখানে গিয়ে ওখানকার ম্যানেজমেন্টের থেকে জানতে পারে এবারে সবকিছুর জন্য আরও কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপর রোহিতরা তৈরি হয়ে প্রেস মিটে এলে ফুলকিকে দূর থেকে প্রতিটা প্রতিদ্বন্দ্বীকে চিনিয়ে দিচ্ছিল রোহিত। এমন সময়েই ফুলকি রোহিতের অজান্তে সাংবাদিকের ছদ্মবেশে গেমস ভিলেজে এসে উপস্থিত হয় শালিনী।
আরও পড়ুনঃ রাগের মাথায় পারুলের গলা টিপে ধরল রায়ান! বসু বাড়িতে নিমন্ত্রণ পেল তুর্য! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব
এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, ছদ্দবেশী শালিনী কথা বলছে রোহিতের সঙ্গে। আর এমন সময় অন্যদিকে ফুলকি ফোনে কথা বলে যাচ্ছে। এই দেখি রেগে গিয়ে রোহিত ফুলকিকে বলছে, “এই টুর্নামেন্টে যেতে তোমাকে শালিনীকে হারাতে হবে”।
