Bangla Serial

আদৃতের বাৎসরিক কাজে শুভর বাড়িতে নতুন অতিথি! বন্ধুকে চমকে দিতে গিয়েই শুভর নজরে আদৃত! কী হতে চলেছে ‘গৃহপ্রবেশ’-এর আগামী দিনের পর্বে?

স্টার জলসার ‘গৃহপ্রবেশ’ (Grihaprabash) ধারাবাহিকে পেরিয়ে গেছে অনেকটা সময়। ধীরে ধীরে বড়ো হয়ে উঠছে কেশব। এই সিরিয়ালের গল্পে আজকে দেখা যাবে, সকালবেলায় নাচ প্র্যাকটিস করছে পূরবী আর সেই সময়েই চুপিসারে বাড়িতে ঢুকছে তুলি আর সমিত। আর এই সময় তাঁদের পূরবী ধরে ফেলায় দেখতে পায় শুভ। শুভ তুলিদের বাঁচাতে এগিয়ে এসে পূরবীকে বলে, ‘আমি তুলিকে একটা জিনিস আনতে গিয়েছিলাম’। এরপরেই কেশবকে কোলে নিয়ে ঘরে চলে যাওয়ার পরে শুভ সমিত-তুলিকে বলে, আর কতদিন চলবে লুকিয়ে লুকিয়ে প্রেম করা।

এরপর, তুলি মনে ভয় নিয়ে শুভকে বলে, যদি তাঁকে কেউ এই বাড়িতে গ্রহণ না করে তাহলে কী হবে? এই কথা শুনে শুভ বলে, চিন্তা করিস না, ‘আমাকেও অনেকদিন এই বাড়ির লোক গ্রহণ করেননি। সঙ্গে সঙ্গে মানুষ পরিস্থিতি সব বদলে যায়’। এমনকি, তাঁদের সম্পর্কে শীলমহর দেওয়া উচিত এটাও বলল শুভ। মন খারাপ করছে দেখে তুলি আর সুমিত শুভকে খাওয়াতে নিয়ে যায়।

Tollywood serial Grihaprabash, star jalsha, Ushasi Roy, Sushmit Mukherjee, Entertainmentnews, entertainment, বিনোদন, স্টার জলসা, অভিনেতা, অভিনেত্রী, টলিউড, গৃহপ্রবেশ, সুস্মিত মুখার্জী, ঊষসী রায়, সিরিয়াল, ধারাবাহিক

অন্যদিকে, আদৃত একটা ঘড়ির দোকানে ঘড়ি কেনার পর বিক্রেতাকে ভুলবসত জিজ্ঞাসা করে বসে, ‘কত ডলার?’ এরপর নিজেই মনে মনে ভাবতে থাকে কেন সে ডলার জিজ্ঞাসা করল? এরপর, দোকান থেকে বেরানোর সময় বিক্রেতা তাঁকে বলে, তাঁর ভালোবাসার মানুষের হাতে এই উপহারটা খুব মানাবে। তখনই আদৃত মনে মনে ভাবে, ‘আমার আদৌ কোন ভালোবাসার মানুষ আছে কিনা তাই তো জানি না’।

এরপর, রাস্তায় আচমকাই একজন শুভ বলে ডাকতে থাকায় চারিদিক ঘুরে ফিরে দেখতে শুরু করে আদৃত। এই সময় মনে মনে আদৃত বলে, ‘শুভ নামটা শুনে এমন অদ্ভুত অনুভূতি কেন হল? যেনো এ নামটা বড্ড চেনা। তবে, আমি শুভ বলে কাউকে চিনি?’। অন্যদিকে আবার, রায় পরিবার ব্যস্ত রোজনামচার জীবনে। সকাল সকাল ডাইনিং টেবিলে সকলে এসে জরো হয়েছে। এই সময় শ্রীমন্তী শুভকে বলে, অর্ধেক খেয়ে উঠে গেলে হবে না।

নানা কথার মাঝে শুভ শ্রীমন্তীকে বলে, সে আজ মোচা রান্না করবে। অনেক কষ্টে মাকে রাজি করিয়ে অনুমতি নেয় যে সে আজ রান্না করবে। এরপর, শুভ কাজের জন্য বেরিয়ে যায়। অন্যদিকে, আবার আদৃত তাঁর ডাক্তার বন্ধুর জন্য কেনা উপহারটা তাঁকে দিয়ে বলে, সেই একমাত্র মানুষ যাকে পুরো পৃথিবীতে চেনে। সেই ডাক্তার না থাকলে তাঁর কী হত কেউ জানে না, বলে আদৃত। আদৃতের নাম হয়েছে এখন আয়ান। তাই, ডাক্তারের সঙ্গে অনেক কথা বলার পর আয়ান বলে ফ্রেশ হয়ে এসে স্যাপার করে নিচ্ছি। আর এই শব্দ তো এখানে কেউ ব্যবহার করে না। এই শুনে ডাক্তার মনে মনে ভাবে, ‘তাহলে কি আয়ান এখানে থাকতো না?’

আরও পড়ুনঃ বিপদের মুখে পারুল! শিরিনের ষ’ড়যন্ত্রে পা দিলো নায়িকা! কী হতে চলেছে ‘পরিণীতা’র আগামী পর্বে?

অন্যদিকে, পূরবী ব্যস্ত তাঁর ডান্স ক্লাসে। এমন সময়, শুভ কেশবকে নিয়ে ডান্স ক্লাসে আসে আর জিনিয়ার সঙ্গে কথা হয় শুভর। এই সময় জিনিয়া বলে, আগামীকাল পুরো দিনটা ফ্রি তাই তাঁর সঙ্গে ঘুরতে যাওয়ার কথা বললে, শুভ বলে কাল তার কোনভাবেই হবে না। এরপর, দেখা যায় রায় বাড়ি আদৃতের জন্য বাৎসরিক কাজের ব্যবস্থা করেছে। আর সেখানেই হাজির হয়েছে শুভ ও কেশব। সবার চোখে জল, ব্যস্ত আদৃতের স্মৃতিচারণায়। আগামী পর্বে দেখা যাবে ঠিক এই সময় রায় বাড়িতে হাজির হয় নতুন অতিথি, কিন্তু কে এই ব্যাক্তি? অন্যদিকে আবার দেখা যাচ্ছে, ডাক্তার আয়ানকে নিয়ে গেছে একটা ক্যাফেতে সারপ্রাইজ দেওয়ার জন্য।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন