Bangla SerialEntertainmentTollywood

খেলা এবার লাবুর হাতে! লাবণ্যের কব্জায় রুদ্র! ক্রি’মিনাল স্বামীর সঙ্গে কী করতে চলেছে লাবু?

পুলিশের প্রশ্নের সম্মুখীন হল ফুলকি (Phulki)! আজকের এপিসোডে দেখা যাচ্ছে পুলিশ ফুলকিকে সারারাত কোথায় ছিলে জিজ্ঞাসা করায় রোহিত বলে ওঠে, সারারাত তাঁর সঙ্গেই ছিল ফুলকি। এই সময়ে রোহিতের মা বেশ অসন্তুষ্ট হয়ে পুলিশকে বলে, ‘আপনাদের কোন কিছু হলেই একটা ফুলকি দাসকে কেন ধরেন বলুন তো?’ এই সময় বড়মা বলে ‘কারণ রুদ্রকে বদনাম করার পিছনে ওই মেয়েটাই আছে’।

এই সময় লাবু বলে ওঠে, ‘রুদ্রর এতদিন ধরে গোপন করার রূপটা আমাদের ফুলকি সবার সামনে টেনে ছিঁড়ে ফেলেছে। কথাটা তুমি ঠিক করে বলো কারণ রুদ্রর এই শয়তানি রূপটা আমরা তো কেউ জানতেই পারতাম না যদি না ওর মুখোশটা সবার সামনে টেনে ছিড়ে ফেলতো ফুলকি’। এরপর লাবুরি দিকে বাড়ি যাওয়ার কথা বলে এবং পুলিশকে পুলিশের কাজটা করতে দিতে বলেন।

Tollywood,Zee Bangla, serial Phulki, entertainment, Dibyani Mondal, Abhishek Bose, অভিষেক বোস, টলিউড, জি বাংলা,সিরিয়াল, ধারাবাহিক, ফুলকি, বিনোদন, দিব্যানী মন্ডল

এই সময় জেঠুমনি বলে, ‘আমি আমার বাড়িতে আর পুলিশি কোন কারবার হতে দেবো না’ এই বলে পুলিশকে বাড়ি থেকে চলে যেতে বলে। অন্যদিকে রোহিত ফুলকিকে বলে, ‘পুলিশের সামনে আমি কিছু বলিনি কারণ আমি চাইনা পুলিশ তোমাকে হ্যারাস করুক। কাল তুমি বাড়ির বাইরে বেরিয়েছিলে। তুমি ছিলে না আমি জানি’। এই সময় দিদিকে ডেকে ফুলকি বলে, ‘কালকে তো স্যার আমায় ধরে ফেলেছিল’। এই শুনে অবাক হয়ে যায় দিদি। এই বলে দিদিকে মনের ভয়ের কথা যায় ফুলকি।

আজকের মধ্যে যদি জামাইবাবুর পেট থেকে কথা না বের করতে পারে তাহলে কপালে দুঃখ আছে, বলল ফুলকি। এদিকে সন্ধ্যায় গড়াতেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে ফুলকি। আর ফুলকিকে ফলো করতে শুরু করে রোহিত। এরপর ফুলকি যেই বুঝতে পারে রোহিত তার পিছু নিয়েছিল তখন থেকেই সে মা কালী কে ডাকতে শুরু করে। ভাঙা মন্দিরে ফুলকির কি কাজ জানতে চাই রোহিত।

আরও পড়ুনঃ মা’রা গেল আদৃত! কান্নায় ভেঙে পড়লো শুভ! গল্পে এন্ট্রি নতুন নায়িকার! ধুন্দুমার আজকের পর্ব

কথার মাধ্যমে ফুলকির মিথ্যে কথা ধরে ফেলে রোহিত। পরিস্থিতি ঠিক নেই বুঝতে পেরে ফুল্কি রোহিতকে বলে, ‘আমরা বাড়ি যাই ঠান্ডা মাথায় সবটা বুঝিয়ে বলব আপনাকে’। ভাঙা মন্দিরের ভেতর কি আছে তা জানার জন্য রোহিত জোর করে টেনে নিয়ে যায় ফুলকিকে। মন্দিরে ঢুকে কিছুই দেখতে পায় না রোহিত এমনকি মন্দিরের ভিতরে একটি দরজা খুলে ফুলকিও দেখতে পায় না রুদ্রকে। এই দেখে অবাক হয়ে যায় ফুলকি। পর্বের শেষে দেখা যায় ফুলকি মা তারা কে প্রদীপ দিয়ে আরতি করছে। এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, সমস্ত কিছুর পিছনে একমাত্র রয়েছে লাবুর হাত, সেই রুদ্রকে অন্য কোথাও সরিয়ে দিয়েছে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন