কুম্ভ মেলায় গেছে পারুল রেহান, আর সেখানেই ঘটে চলেছে নানা ধরনের কান্ড। আজকে, ‘পরিণীতা’ (Patineeta) ধারাবাহিকের শুরুতে দেখা যাবে পারুল তাঁর দাদাকে প্রশ্ন করছে, সবাই কত প্রাণভরে আশীর্বাদ করে গেল কত কথা বলে গেল কিন্তু একজন সাধু, কোন কিছু না বলে চলে গেল কেন?। সে হয়তো মৌন ব্রত রেখেছে বলে ঐ সাধু কোনো কথা বলেনি।
অন্যদিকে আবার, পারুলের সঙ্গে আসা শম্ভু ও অতসী মহা বিপদে পড়েছে। এক ভন্ড সাধু তাঁদের সব সোনা গয়না নিয়ে পালিয়েছে। এ সময় পারুলের দাদা বলে ওঠে ‘এ তো চোরের উপর বাটপারি হয়ে গেল’। সবার সামনে রীতিমতো কান্নার অভিনয় করছে অতসী। এই সময় মনে মনে অতসীর বর বলতে থাকে, ‘এই ভাবেই কান্নার অভিনয়টা করে যাওয়া অতসী’। এরই মধ্যে রেহান খাবার চাইতে আসে পারুলের থেকে। সুযোগ বুঝে পারুলও বিদ্রুপের সুরে তাকে বলে, ফুড জয়েনে খেতে যাবে বলছিলে, তা সেখানে গিয়েই খাও এখানে কেন খেতে এসেছ?’

কথায় কথায় রেহান জানায় তাঁদেরও টাকা- পয়সা সব চুরি হয়ে গেছে অতসীদের মত। সব কথা শুনে রেগে মেগে পারুল রেহান এবং তার বন্ধুদের বলে, ‘দেখলি বলেই ছিলাম তো আগে, মিলল, তোদের সব কটার ভবিষ্যৎ অন্ধকার’। পারুল শিরিনের সামনে রেহানকে বলে ‘তুই যে মানুষ চিনিস না সেটা আমার থেকে ভালো কি আর জানবে বল’। রেগে মেগে পারুলকে বলে ‘খেতে দিতে হলে তাও নইলে আমরা চলে যাচ্ছি’ এই শোনাতে পারুল বলে, ‘আমরা অভুক্ত মানুষকে এরকমভাবে ফিরিয়ে দেওয়া শিক্ষা পায়নি’।
আরও পড়ুনঃ খেলা এবার লাবুর হাতে! লাবণ্যের কব্জায় রুদ্র! ক্রি’মিনাল স্বামীর সঙ্গে কী করতে চলেছে লাবু?
পারুলের দাদা শম্ভু এবং অতসীকে খেয়ে নিতে বলায় অতসী দৌড়ে তাবুতে ঢুকে যায় এবং চুরি করা ব্যাগগুলো যখন ভেতরে ঢোকাতে যায় সেই সময় একটা বাচ্চা মেয়ে অতসীকে জিজ্ঞাসা করে ‘এরম সুন্দর ব্যাগ কোথা থেকে পেলে গো?’ অন্যদিকে আবার সবাই ভাগাভাগি করে খেতে শুরু করে দেয়। কিন্তু এদিকে একটি থালা খাবার বেঁচে থাকায় পারুল সেই খাবার রেহানকে দিয়ে দেয় এবং বলে যে তার সাথে খেতে রূচিতে বাঁধবে রেহানের। তাই, পারুল তার সঙ্গে সঙ্গে খাবার খাবে না। কিন্তু পরবর্তীকালে তারা এক সঙ্গেই এক থালাতেই খাবার খায়।
অন্যদিকে বাড়িতে ঠাম্মি বড় না বৌমার জন্য ট্রলি গোছাতে থাকে এবং তাঁর সঙ্গে ছেলেকেও ডেকে পাঠায়। ঠাম্মি তার বড় ছেলেকে বলে, পারুলের যাবতীয় জিনিসপত্র যেন তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। অন্যদিকে এই পর্ব শেষে দেখা যায়, কুম্ভ মেলায় শিরিন তার ব্যাগ চোরকে খুঁজে পেয়েছে। এই ধারাবাহিকদের আগামী পর্বে দেখা যাবে, শিরিনকে একদল গুন্ডারা তুলে নিয়ে গেছে এবং রেহানরা কেউ খুঁজে পাচ্ছে না। এই সময় ত্রিশূল হাতে রক্ষা করতে আসে পারুল।
