অবশেষে, প্রেমের জল্পনাকে শিলমোহর দিয়ে বিয়ের পিঁড়িতে সাহেব-সুস্মিতা। রীতি মেনে মালাবদল থেকে সিঁদুরদান সবকিছুই হল। আচ্ছা, পর্দার মতো কি ব্যাক্তিগত জীবনেও একে অপরকে মন দিয়েছে সাহেব-সুস্মিতা? তবে কি ভালোবাসার মাস পড়তেই প্রেমের স্বীকৃতি দিল এই জুটি? কিন্তু, তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্ট তো তেমনই ইঙ্গিত দিচ্ছে নেটিজেনদের।
বাংলা ধারাবাহিকের অন্যতম হিট জুটি কথা-এভি। কথা সিরিয়ালের এই জুটি ভালোই জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের কাছে। সুস্মিতা নিজের ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে নিজের বিয়ের নানা মুহূর্ত ভাগ করে নিল অনুরাগীদের সঙ্গে। তবে সেই ফটো তাঁদের সিরিয়ালের শুটিংয়ের অংশ, একথা না উল্লেখ থাকলেও দেখেই বোঝা যাচ্ছে।
এই জুটি সিরিয়ালের পর্বে দেখা যাচ্ছে মনে মনে একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছে, কিন্তু কেউই কাউকে বলে উঠতে পারছে না। এদিকে, আবার কথাকে ভুলে কনকচাঁপা’য় মজেছে এভি। তবে কি আর বাংলার দর্শকেরা কখনই একসঙ্গে দেখতে পাবে না কথা-এভি’কে। সম্প্রতি কথা সিরিয়ালের প্রমোতে দেখতে পাওয়া গেছে বিয়ে লেগেছে গুহ বাড়িতে।
আরও পড়ুনঃ প্রোমোতে ফ্লপ হলেও মিত্তির বাড়িকে টেক্কা দিচ্ছে পরিণীতা! রাঙামতী তীরন্দাজের কাছে প্রতি মুহূর্তে হারছে শুভ বিবাহ!
প্রমোতে দেখা যাচ্ছে, এভির বিয়ে! আর এই বিয়ে রুখতেই বটি হাতে এন্ট্রি কথা’র। এতদিন কথার থেকে সব সত্যি লুকিয়ে রেখেছিল অগ্নিভ। কথা বিয়ের মণ্ডপে গিয়ে জানতে পারে আসলে তাঁর সঙ্গেই এভির বিয়ে ঠিক হয়েছিল। আর এই ঘটনার জেরেই বিয়ের সাজে সমাজ মাধ্যমে ফটো আপলোড এই জুটির। আগামী তা কিছুটা আন্দাজ থাকা সত্ত্বেও অনেক ধারাবাহিক প্রেমীরা এই জুটির ফটো দেখে প্রশংসা করেছেন।
