Bangla Serial

প্রোমোতে ফ্লপ হলেও মিত্তির বাড়িকে টেক্কা দিচ্ছে পরিণীতা! রাঙামতী তীরন্দাজের কাছে প্রতি মুহূর্তে হারছে শুভ বিবাহ!

দর্শকমহলে ধারাবাহিকের (Bengali Serial) গুরুত্ব অনেকখানি। বিনোদন জগতের একটি বিরাট অংশ জুড়ে রয়েছে এই ধারাবাহিকগুলি (bengali Serial)। ধারাবাহিকগুলি প্রতিদিন সন্ধ্যা বেলা টেলিভিশনের পর্দায় দেখেন বাড়ির মা, কাকিমা তাই ধারাবাহিকের গুরুত্ব রয়েছে আমাদেরকে সমাজে। বর্তমান সময়ে বিনোদন চ্যানেলের সংখ্যা যেমন বেড়েছে। সেই সাথে সাথে ধারাবাহিক গুলোর সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখন বিভিন্ন চ্যানেলে একাধিক ধারাবাহিক হয় আর সেই ধারাবাহিকগুলি একেকটি একেক ধরনের।

ধারাবাহিকগুলির টিকে থাকা নির্ভর করে সম্পূর্ণ টিআরপি রেটিং এর উপরে। টিআরপি রেটিং যত ভালো হবে সেই ধারাবাহিক ততদিন পর্যন্ত টিকে থাকবে। ধারাবাহিকের টিআরপি রেটিং নির্ধারণ করা হয় কোন ধারাবাহিক কত বেশি দেখা হচ্ছে তার উপরে। দশের মধ্যে প্রতি সপ্তাহে কত রেটিং পাচ্ছে সেই ধারাবাহিক সেটা সপ্তাহের নির্দিষ্ট দিনে ফলাফল প্রকাশের সাথে সাথেই জানা যায়।

যেমন শেষ কয়েকমাসে এক ঝাঁক নতুন ধারাবাহিক শুরু হচ্ছে। যেমন স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক দুই শালিক এবং রাঙামতী তীরন্দাজ। অন্যদিকে জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক আনন্দী, পরিণীতা, মিত্তির বাড়ি। প্রতিটি ধারাবাহিকের প্রোমো ভিডিও সামনে আসার পর থেকেই দর্শক একটার সঙ্গে অন্যটার তুলনা শুরু করেন।

সেরকমই জি বাংলা পরিণীতার প্রোমো ভিডিও দেখে তো অনেকেই হাসাহাসি, ঠাট্টা করেছিলেন। অনেক ট্রোল হতে হয়েছে ধারাবাহিকে। কিন্তু মিত্তির বাড়ি ধারাবাহিকের প্রোমো দেখে অনেকেই অনেক আশা করেছিলেন। আদৃত ধারাবাহিকে ফিরছে দেখে অনেকে ভেবেছিলেন ধারাবাহিকটি জমে যাবে। কিন্তু পরিণীতা পরপর তিন সপ্তাহ ধরে বেঙ্গল টপার এর জায়গা দখল করে রেখেছে। মিত্তির বাড়ি তার ধারে কাছেও আসতে পারছে না।

আরও পড়ুনঃ দৃষ্টি হারিয়েছে ফুলকি! শালিনীর ষ’ড়যন্ত্রে ফেঁসেছে রোহিত! কী হতে চলেছে ‘ফুলকি’ ধারাবাহিকে?

সেরকমই রাঙামতী তীরন্দাজকে নিয়ে অনেক হাসাহাসি হয়েছিল। যেখানে শুভ বিবাহ ধারাবাহিকে সোনামণিকে নিয়ে অনেক আশাবাদী ছিলেন দর্শক। অনেকদিন পর টেলিভিশনের পর্দায় তিনি ফিরছেন দেখে খুশি হয়েছিলেন দর্শক। কিন্তু রাঙামতী বারবার টেক্কা দিয়েছে শুভ বিবাহ ধারাবাহিককে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন