Bangla Serial

হসপিটালে ভর্তি রাই! অস্থির হয়ে উঠেছে অনির্বাণ! আগামী দিনে কী হতে চলেছে ‘মিঠিঝোরা’য়?

রাই এখন বিপদে! ভর্তি রয়েছে হসপিটালে। কিছুদিন আগেই নীলু-কোয়েলের ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছে অনির্বাণের পরিবারের সামনে। কোয়েল এবং অনির্বাণের এনগেজমেন্ট-এর দিন ঘটেছে বিস্ফোরক ঘটনা। সকলের সামনে ভিডিও দেখিয়ে প্রমাণ দেয় রাই যে, এতদিন ধরে ক্যান্সার হওয়ার মিথ্যে অভিনয় করছিল। এখন ‘মিঠিঝোরা’য় (Mithijhora) চলছে টানটান উত্তেজনা।

Mithijhora, Zee Bangla, Bengali Serial, Bengali Telivision, New Promo, মিঠিঝোরা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, নতুন প্রোমো

ঘটনা ঘটার পরে অনির্বাণ আবার রাইকে তাঁর জীবনে ফিরে পেতে চায়। কিন্তু, রাই কখনোই সম্পর্কের টানাপোড়েনে থাকতে নারাজ। অন্যদিকে, নীলু তাঁর দিদির প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে এবং দিদিকে মারার চেষ্টা পর্যন্ত করে। রাইয়ের নামে লিখে দেওয়া অনির্বাণের বাড়িটি নিজের নামে লিখিয়ে নিতে চায় নীলু। কিন্তু, সেখান থেকে কোনোরকমে পালিয়ে বাঁচতে গিয়ে হঠাৎই মাঝ রাস্তায় একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে রাইয়ের।

অন্যদিকে, দেখা যাচ্ছে দিদির জন্য কান্নায় ভেঙে পড়েছে স্রোত। এদিকে, আবার এক অজানা দম্পতি মাঝ রাস্তায় রাইকে পরে থাকতে দেখে তাঁরা পরে রাইকে হসপিটালে ভর্তি করে। কিন্তু, এদিকে রাইয়ের খোঁজ না পেয়ে অস্থির অনির্বাণ। রাইয়ের দাদা-বৌদি ও অনির্বাণ নীলুর খোঁজ করার জন্য গেছে থানায়।

আরও পড়ুনঃ বিয়ে করতে চলেছে এভি! কিন্তু কাকে? বিয়ে আটকাতে কোমর বেঁধে হাজির গোবর দেবী!

সবকিছু মিলিয়ে বিধ্বস্ত অনির্বাণ পাগল হয়ে উঠছে রাইয়ের জন্য। এই ঘটনা ঘটার কিছুদিন আগে ধারাবাহিকের প্রমোতে দেখা যায় রাস্তার এক দুর্ঘটনায় স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে রাই। আসন্ন কিছুদিনের মধ্যে দেখা যাবে রাইয়ের মন থেকে সব পুরনো স্মৃতি সবকিছু মুছে গেছে। অনেক দর্শকেরই মনে একটাই প্রশ্ন, তাহলে কি আর কোনোদিনই রাই-অনির্বাণের মিল হবে না নাকি ধারাবাহিকে নতুন কোনো নায়কের আগমন ঘটতে চলেছে?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন