Bangla Serial

বিয়ে করতে চলেছে এভি! কিন্তু কাকে? বিয়ে আটকাতে কোমর বেঁধে হাজির গোবর দেবী!

কথা’র (Kotha) মনে বড্ড ব্যথা! গুহ বাড়িতে বাজতে চলেছে বিয়ের সানাই। লাগতে চলেছে এভি’র বিয়ে। স্টার জলসার (Star Jalsha) কথা ধারাবাহিকে বইছে খুশির হাওয়া। বাড়িতে খুশির আমেজ থাকলেও, কথা ভক্তদের মুখ ভার। অনেক ঝামেলা অশান্তির পর অবশেষে ফিরেছে পাচক মশাইয়ের মায়ের স্মৃতি।

Kotha star jalsha 5 September full episode

এভি-র মায়ের স্মৃতি ফেরার কিছুদিনের মধ্যেই তিনি ঠিক করেন তাঁর ছেলের আবার বিয়ে দেবে। এই শুনে মন খারাপে কথা চিঠি লিখে গুহ বাড়ি ছেড়ে চলে যায়। কারণ, প্রথম থেকেই কথা জানত এভি তাঁর মায়ের পছন্দ করা পাত্রীকেই বিয়ে করবে। কথাকে পুরো বাড়িতে খুঁজে না পাওয়ায় শুরু হয়ে যায় হুলস্থুল কান্ড।

বর্তমানে এই সিরিয়ালের নতুন প্রমোতে দেখা যাচ্ছে, কথার লিখেছে, “আমি চললাম। এবার আপনার মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করার পালা”। এই দেখে বেজায় রেগে গেছে এভি, মনে মনে ভাবছে বড্ড পাকা এই গোবর দেবী। অন্যদিকে আবার কথার কাছে পৌছে গেছে পাঁচক মশাইয়ের বিয়ের নিমন্ত্রণ পত্র। এই দেখে রেগে আগুন কথা। এভি’র পাত্রীর নাম কনকচাঁপা। কথা বলছে, “বিয়ে করা, দেখাচ্ছি মজা”। অবশেষে বিয়ের মন্ডপে গিয়ে দেখি সাত পাঁকে ঘুরছে এভি আর তারপরেই রয়েছে আসল দেখার বিষয়।

আরও পড়ুনঃ টিআরপি তালিকায় জি’য়ের রাজ! ভোকাট্টা জলসা! দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা!

এই প্রমো দেখার পর থেকে অনেকেই আগ্রহী হয়ে রয়েছে কবে এই জুটির মিলন হবে। কবেই বা দেখতে পারে কথা-এভি’র রোমান্টিক সিন্। এই ধারাবাহিকের আসন্ন পর্বে হতে চলেছে প্রচুর মজা। অনেকের মনে একটাই প্রশ্ন অবশেষে, এভি তাঁর মায়ের পছন্দের পাত্রীকে কি বিয়ে করে উঠতে পারবে?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন