ভয়কে জয় করে অবশেষে রাকার সম্পর্কের কথা দাদুকে বলে দিল পারুল। ‘পরিণীতা’ (Parineeta) ধারাবাহিকে চলছে ধুমধুমার কান্ড। বিগত কিছুদিন ধরেই দেখা যাচ্ছে, বসু পরিবারের চারিদিকে রয়েছে থমথমে পরিবেশ। কিছুদিন আগে ‘পরিণীতা’ সিরিয়ালের (Serial) প্রমোতে দেখা গেছে পারুল দাদুর সামনে দাঁড়িয়ে রাকার ভালোবাসার কথা বলেছে।

এমনকি, রাকার ভালোবাসার স্বার্থে সুস্নাতুর কাছে গেছিল পারুল এবং সব সত্যি কথা বলে দিয়েছে। এই কথা জানতে পেরেছে দাদু। এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে বসু পরিবারের কর্তা অর্থাৎ দাদু পারুলকে বলছে, “তুই সুস্নাতুর কাছে গিয়েছিলি বিয়েতে ভাঙচি দিতে। আমার ভালোবাসা বর্ষার এই প্রতিদান দিচ্ছিস তুই”। একঘর লোকের সামনে দাদু বকুনি দিয়েছে তাঁর নাতবৌ’কে।
এই শুনে পারুল বলে, “কারণ রাকা দেবজ্যোতি নামের এক ব্যাটাকে ভালোবাসে। আপনার ঠিক করা পাত্রের সঙ্গে জোর করে রাকার বিয়ে দিলে ও কখনোই জীবনে সুখী হবে না”। এই শুনে রায়ান অবাক হয়ে বলে, “এতগুলো কথা দাদুর মুখের উপর পটাং করে বলে দিলি”। এই দেখে ঠাম্মি অবাক, আশঙ্কা করছে কেলেঙ্কারি হবার।
আরও পড়ুনঃ হসপিটালে ভর্তি রাই! অস্থির হয়ে উঠেছে অনির্বাণ! আগামী দিনে কী হতে চলেছে ‘মিঠিঝোরা’য়?
আজ পারুল এক ভালোবাসাকে বাঁচানোর জন্য এতটাই সাহসী হয়ে উঠেছে কারণ সে জানে কেউ পছন্দের বিরুদ্ধে গিয়ে বিয়ে করলে সেই কষ্ট বইতে হয় সারাজীবন। এই সবকিছুর মাঝে অনেক দর্শকই লক্ষ্য করেছেন, এই প্রথম পারুলের কোনো কাজে রেহান তাঁকে সমর্থন জানাচ্ছে। এখন অনেকেই ভাবছে, তাহলে কী এইভাবেই এবার ধীরে ধীরে রেহান-পারুল একে অপরের পাশে সমর্থন জোগাবে?
