দেখতে দেখতে কেটে গেল আরো একটি সপ্তাহ। চলে এলো বৃহস্পতিবার। বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে কোনটি সপ্তাহে সব থেকে সেরা সেটা বোঝার একটি অন্যতম প্রক্রিয়া হলো টিআরপি তালিকা পর্যবেক্ষণ। কোন ধারাবাহিক চলবে এবং কোনটি চলবে না সেটা এই তালিকা দেখেই বোঝা যায়। তাই দর্শকরাও এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন।
বৃহস্পতিবারে যে বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা প্রকাশ করা হয় সেটা থেকে অনেক কিছু বুঝতে পারেন ভক্তরা। টিআরপি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে প্রত্যেকটি ধারাবাহিক এবং ধারাবাহিক প্রদর্শনকারী চ্যানেল গুলির কাছে।
সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক সপ্তাহে টিআরপি তালিকায় রাজ করছে কোন কোন জনপ্রিয় ধারাবাহিক। বাংলার দর্শক মহলকে তাক লাগিয়ে একেবারে প্রথম স্থান দখল করেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.৭।
দ্বিতীয় স্থানে অবস্থান করছে জি বাংলার আরেক জনপ্রিয় ধারাবাহিক ফুলকি। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে এই মেগা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৮। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলা চ্যানেলের জগদ্ধাত্রী, কোন গোপনে মন ভেসেছে এবং স্টার জলসার কথা ধারাবাহিক। এই সপ্তাহে টিআরপি তালিকায় ৭.৪ পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এই তিন মেগা।
এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে গীতা LLB। এই সপ্তাহে ৭.২ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। পঞ্চম স্থান দখল করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে স্টার জলসার উড়ান ধারাবহিক। এই ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৬.৪।
আরও পড়ুনঃ ফুলকির প্রাণ সংশয়! রুদ্র-শালিনীর প্ল্যানকে মাত দিতে পারবে তো ফুলকি?
1st •• পরিণীতা 8.7
2nd •• ফুলকি 7.8
3rd •• জগদ্ধাত্রী, কথা, গোপন 7.4
4th •• গীতা LLB 7.2
5th •• উড়ান 6.4
