Bangla Serial

ফুলকির প্রাণ সংশয়! রুদ্র-শালিনীর প্ল্যানকে মাত দিতে পারবে তো ফুলকি?

জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki) ধারাবাহিকে চলেছে এখন রুদ্ধশ্বাস পর্ব। ইন্টারন্যাশনাল বক্সিং টুর্নামেন্টে খেলার জন্য বক্সিং একাডেমী নির্বাচন করেছে ফুলকি দাসকে। এই খবর পেয়েই শালিনীর চক্ষু চড়ক গাছ। এই ঘটনায় নিজের অপমান সহ্য করতে না পেরে শালিনী প্রেস মিট করে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় ফুলকির দিকে।

Tollwoood, serial, Phulki, bengali serial, entertainment, zee bangla, টলিউড, সিরিয়াল, ফুলকি, বাংলা ধারাবাহিক, বিনোদন, জি বাংলা

বর্তমানে এই ধারাবাহিকের আগামী পর্বে দেখতে পাওয়া যাবে, একটি রেস্টুরেন্টে জামাল ভাইয়ের সঙ্গে দেখা করতে গেছে রুদ্র। আর রুদ্রর পিছু নিয়েছে ফুলকি-রোহিত। আশা করা যায়, ফুলকিকে মেরে ফেলার পরিকল্পনা করছে রুদ্র। কারণ, এর আগেই শালিনী তাঁকে ফুলকিকে শেষ করে ফেলার কথা বলেছে।

রুদ্রকে যাতে কেউ চিনতে না পারে সেই জন্য সে ছদ্মবেশ ধারণ করেছে। ফুলকি স্যারের মুখ থেকে জামাল ভাইয়ের নাম শুনে বলে ওঠে, “ওকে ধরা হয়েছিল স্যার। কিন্তু যখন ওকে ধরা হয়েছিল তখন আমি বুঝতে পারিনি এসবের পেছনে কে আছে?”

আরও পড়ুনঃ চক্রব্যূহে শ্যামলী-অনিকেত! হুইল চেয়ারে বসে নিজের স্যারকে বাঁচাতে পারবে তো শ্যামলী!

এর আগেও শালিনী এবং রুদ্র ফুলকির অনেক ক্ষতি করার চেষ্টা করেছিল। কিন্তু কখনোই তারা সফলতা পায়নি। এরই মধ্যে আবার কদিন আগে নতুন প্রমুখে দেখা গেছে ফুলকি আংশিক অন্ধ হয়ে পারিনি সঙ্গে লড়াইয়ে নামছে প্রতিযোগিতা করার জন্য। এই মুহূর্তে দর্শকদের একটাই ভাবনা, ফুলকি কি শালিনীকে হারিয়ে যেতে পারবে বক্সিং চ্যালেঞ্জে?

TollyXP NewsDesk