Bangla Serial

চক্রব্যূহে শ্যামলী-অনিকেত! হুইল চেয়ারে বসে নিজের স্যারকে বাঁচাতে পারবে তো শ্যামলী!

শ্যামলী ও অনিকেতের জীবনে নয়া মোর। জি বাংলার (zee bangla) ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালে (serial) চলছে টানটান উত্তেজনা। এই মুহূর্তে দেখা যাচ্ছে, শ্যামলী সুস্থ হয়ে বাড়ি ফিরে এল তার পা’দুটি প্যারালাইসিস হয়ে গেছে। বাড়িতে ফিরে আসা মাত্রই বাড়িতে প্রবেশ করে একদল পুলিশ। পুলিশ অফিসার বলে, কিঞ্জল মল্লিকের মৃত্যুর কারণে অনিকেত মল্লিককে এরেস্ট করবেন।

Tollwoood, serial, Phulki, bengali serial, entertainment, zee bangla, টলিউড, সিরিয়াল, ফুলকি, বাংলা ধারাবাহিক, বিনোদন, জি বাংলা

এই শুনে শ্যামলীসহ অনিকেতের পরিবারের সকল সদস্যেরা অবাক হয়ে যায়। শ্যামলী একেবারেই মানতে নারাজ যে, তাঁর স্যারকে পুলিশেরা গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। গ্রেফতার করার আগে শ্যামলী জানায়, তাঁকেও কিঞ্জলের মৃত্যুর জন্য দোষীসাবস্থা করা হয়েছিল কিন্তু পরে অনিকেত তাঁকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে।

বর্তমানে, এই ধারাবাহিকে নতুন প্রমোতে দেখা যাচ্ছে কিঞ্জলের রহস্যজনক মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে অনিকেতকে। এমনকি শ্যামলী তার স্যারের জন্য স্বপক্ষে সাক্ষী দিয়ে বলছে, “হ্যা, জজসাহেব ওনাকে ফাঁসানো হচ্ছে, সেই সময় উনি বিদেশে ছিলেন”। ঠিক এই সময়তেই অরুণাভ জোরালো তথ্য প্রমান হাজির করে আদালতের কাছে। অরুণাভ সকলের সামনে বলে, “কিন্তু ফ্লাইটের প্যাসেঞ্জার লিস্ট বলছে ঘটনার আগের রাতে অনিকেত মল্লিক দেশে ফিরে এসেছে”। এরই সঙ্গে নানা প্রশ্নবাণের মুখোমুখি হয় তাঁর স্যার। কিন্তু এই সময় অনিকেত মনে মনে ভাবতে থাকে, “এই সত্যিটা সামনে এলে আমাদের পরিবারটা তছনছ হয়ে যাবে শ্যামলী”।

আরও পড়ুনঃ দাদুর মুখোমুখি পারুল! ভালোবাসার লড়াইয়ে রাকার পাশে নায়িকা! জিততে পারবে কী পারুল?

অবশেষে অরুণাভ মনে মনে বলে, “এবার এমন চক্রব্যূহে তুমি ফেসেছ অনিকেত মল্লিক, দেখি এবার কে তোমায় বাঁচায়?”। এই প্রোমোর মাধ্যমে বোঝা যায় চারিদিক থেকে ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়েছে অনিকেত। এই প্রমো দেখে দর্শকদের মনে একটাই প্রশ্ন শ্যামলী কি তার স্যারকে বাঁচাতে পারবে এই ষড়যন্ত্রের হাত থেকে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন