Bangla Serial

ভূ’তের ভয় দেখাতে গিয়ে বে’কায়দায় রুদ্র! এবার ফুলকির ভূ’ত জামাইবাবুর ঘাড়ে!

বাংলার মেগা ধারাবাহিকগুলি হল দর্শকদের প্রতিদিনের বিনোদনের অংশ। আর যে সমস্ত ধারাবাহিক বর্তমানে দেখানো হয় তার মধ্যে দর্শকদের পছন্দের একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। এই ধারাবাহিক যে দর্শকদের কতটা পছন্দের সেটা ভালোমতোই বোঝা যায় টিআরপি তালিকা লক্ষ্য করলে। ধারাবাহিকের অভিষেক দিব্যানীর জুটি বেশ পছন্দ করছেন দর্শক।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল ফুলকিকে অ’জ্ঞান অবস্থায় তালা বন্ধ ঘরের ভেতর উদ্ধার করে রোহিতরা। ফুলকিকে নিয়ে আসলেও তার কোনরকম সারা শব্দ পাওয়া যায় না। ফুলকির জ্ঞান ফেরানোর জন্য সব রকম চেষ্টা করে সবাই। অবশেষে রোহিতের প্রচেষ্টাতেই ফুলকি আবার সুস্থ হয়ে ওঠে। এদিকে রুদ্র বাড়িতে আসার পর ফুলকিকে সুস্থ অবস্থায় দেখে তো একেবারেই অবাক হয়ে যায়। এদিকে দীননাথকে চেপে ধরে রোহিত। কিন্তু দীননাথ মুখ বন্ধই রেখেছিল শেষ পর্যন্ত। তাই ফুলকিকে মা’রার জন্য জন্য আবার নতুন করে প্ল্যান সাজানোর কথা চলতে থাকে।

ফুলকি আজকের পর্ব ৫ October , Phulki today full episode 5 October, phulki, serial, Zee Bangla, জি বাংলা, ফুলকি, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Bengali serial, Bengali television

ফুলকি আজকের পর্ব ৬ অক্টোবর (Phulki Today Episode 6 October)

ধারাবাহিক আজকের পর্বে দেখানো হবে ফুলকি আগের থেকে অনেকটাই সুস্থ বোধ করছে। ফুলকি রোহিত ঘুমানোর আগে দীননাথ তাদের ঘরে জল দিয়ে গেছে। আর এমন ব্যবহার করছে যেন কিছুই হয়নি। সমস্ত কিছু ঠিক আছে। রাতে ঘুমানোর সময় রোহিত ফুলকি দুজনেই জল খেয়ে তারপরে শুয়ে পড়ে। শুয়ে পড়ার সাথে যদি রোহিত গভীর ঘুমে ডু’বে যায়। আর এদিকে ফুলকি জানালা দিয়ে কারোর একটি ছায়া লক্ষ্য করে। রোহিতকে অনেকবার করে ডেকে তোলার চেষ্টা করলেও রোহিত গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকে। এরপর ফুলকি নিজেই লা’ঠি হাতে বেরিয়ে পড়ে সেই ভূ’তকে ধরার জন্য। সে ঠিক করে নেয় আজকেই ভূ’তকে সে ধরেই ছাড়বে।

এদিকে সবটাই যে রুদ্রর প্ল্যা’ন সেটা ধরতেও পারে না ফুলকি। ওদিকে ভূ’তকে ফলো করতে করতে ফুলকি পৌঁছে যায় বাগানে এবং যেই ফুলকি লা’ঠি দিয়ে ভূ’তকে মা’রতে যাবে ঠিক তখনই ফুলকির পিঠে গু’লি চলে আর গু’লি খেয়ে জলে পড়ে যায় ফুলকি। কালো চাদর গায়ে যে ভূ’ত হয়ে ভয় দেখাচ্ছিল সেখান থেকে বেরিয়ে আসে রুদ্র। আর ফুলকিকে শে’ষ করে দেওয়ার পর রুদ্রর মনে তো আনন্দ আর ধরে না। সে অনেকদিন ফুলকিকে টা’র্গেট করছিল, কারণ ফুলকি বারবার তার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল রুদ্র সমস্ত প্ল্যান ফাঁস করে দিচ্ছিল সত্যিটা টেনে বার করছিল। নিজের পথ থেকে সরিয়ে ফেলল। এই যে বাড়ির কেউই কোনো আওয়াজ পেল না আসলে রুদ্র রোহিত এবং লাবণ্যর জলে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম সেই কারণেই তারা জল খাওয়ার পরে ঘুমোতে গিয়ে গভীর ঘুমে তলিয়ে যায়।

আরও পড়ুনঃ আম্বানির বিয়েকেও হার মানাল রূপসার বিয়ের মেনু? খাবারের নাম ও দাম শুনলে ভিরমি খাবেন আপনিও!

পরদিন সকালে এসে রোহিতের বৌদি তাদের ডাকতে থাকে। কিন্তু রোহিতের তো গভীর ঘুম ঘুমাচ্ছে। অবশেষে অনেক ডাকাডাকির পর উঠে ফুলকির কথা জিজ্ঞাসা করে রোহিত। কিন্তু কোথাও দেখতে পায় না। এরপর সবাইকে ডাকাডাকির পরে ফুলকিকে কোথাও খুঁজে পাওয়া যায় না। রোহিত আবার হন্যে হয়ে ফুলকিকে চারিদিকে খুঁজে থাকে। সঙ্গে পিয়াল তমাল সকলেই পুরো বাংলো বাড়িতে খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না ফুলকিকে। এরপর হঠাৎ করে রোহিতের মনে হয় এই সমস্ত কাজ রুদ্রর প্ল্যান হতে পারে। তাই রোহিত সরাসরি চেপে ধরে রুদ্রকে। রুদ্রকে জিজ্ঞাসা করে প্রশ্ন করতে থাকে যে ফুলকির সাথে সে কি করেছে। কোথায় রেখেছি ফুলকি কে, রোহিত শুধু ফুলকিকে ফেরত চায়। এবারে দেখার অপেক্ষা সবাই কি করে ফুলকিকে উদ্ধার করে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন