চলতি মাসের ৩ অক্টোবর বৃহস্পতিবার দিন ধুমধাম করে বিয়ে হয়ে গেল টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রূপসা চ্যাটার্জির। নিজের মনের মানুষ সায়নদীপ সরকারের সঙ্গে ছাদনা তলায় বসেছেন অভিনেত্রী। এক বছর আগেই তাদের আইনিভাবে বিয়ে হয়েছিল। এ বছর সামাজিকভাবে বিয়ে করে চার হাত এক হলো দুজনের। বিয়েতে উপস্থিত ছিল টেলিভিশনের পর্দার জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।
বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললেই অভিনেত্রীর বিয়ের নানা রকম ছবি দেখা যাচ্ছে গত বুধবারদিন মেহেন্দি এবং আইবুড়ো ভাতের অনুষ্ঠানে সেরেছেন অভিনেত্রী। এরপর বৃহস্পতিবার সকালে হয়েছে গায়ে হলুদের অনুষ্ঠান। প্রতিদিনই অভিনেত্রীর নতুন সাজে তাকে দেখতে অসাধারণ সুন্দরী লাগছিল। বিয়ের দিন সন্ধ্যাবেলা একেবারে সাবেকি লুকে দেখা গিয়েছিল রূপসাকে।
লাল বেনারসির বদলে অভিনেত্রী বেছে নিয়েছিলেন মেরুন রঙের একটি বেনারসি। সঙ্গে গা ভর্তি সোনার গয়না, মাথায় শোলার মুকুট, গালে এবং কপালে চন্দনের কলকা, হাতে গাছকৌটো। মেহেন্দি অনুষ্ঠানে রূপসা পরেছিলেন মেরুন ল্য়াহেঙ্গা, সঙ্গে ছিল টিকলি ও মানানসই গয়না। গায়ে হলুদের সময়ে অভিনেত্রী পরেছিলেন হলুদ সিল্কের শাড়ির সঙ্গে লাল স্লিভলেস ব্লাউজ। আর গায়ে সোনার গয়না
ঠাকুরপুকুরের একটি বেঙ্কোয়েট হলে বসছে রূপসা- সায়নদীপের বিয়ের আসর। বিয়েতে ছিল এলাহী আয়োজন, এছাড়াও খাবারের মেনু ছিল বেশ নজরকাড়া। বিয়েতে হরেক রকম বাঙালি পদেই বিয়ের মেনু সাজানো হয়েছিল।
আরও পড়ুনঃ মৃ’ত্যুর সাথে লড়াই করছে জগদ্ধাত্রী, স্ত্রীকে ভুলে সন্তানে মত্ত স্বয়ম্ভু❗
আজ থেকে দু বছর আগে মনের মানুষের সঙ্গে আলাপ হয়েছিল রূপসার। সেখান থেকে বন্ধুত্ব এবং ধীরে ধীরে প্রেম। সায়নদ্বীপ একেবারেই বিনোদন জগতের মানুষ নন, তিনি কর্পোরেট জগতে কর্মরত। সালকিয়াতেই নিজের নতুন ফ্ল্যাট কিনেছেন তারা। সেখানে বিয়ের পর নতুন সংসার শুরু করবেন। ২০২৩ সালের ভ্যালেন্টাইন ডের দিন আইনি বিয়ে সেরেছেন রূপসা চট্টোপাধ্যায়।
রূপসা- সায়নদীপের বিয়ের মেনু
পাঁচ রকমের স্যালাড
কড়াইশুঁটির কচুরি
রুমালি রুটি
স্টাফ আলুর দম
পনির
সাদা ভাত
চিংড়ি মাছের মালাইকারি
চিকেন ডাকবাংলো
পোলাও
মাটন কষা
ফ্রুট চাটনি
পাপড়
লাইভ পান কাউন্টার
