Bangla Serial

টিআরপিতে মহা ধামাকা! প্রথম পাঁচে কামাল করল জি! দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা!

বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে কোন ধারাবাহিক আরও বেশ কয়েক মাস বা বছর টেলিভিশনের পর্দায় রাজত্ব চালাতে পারবে সেটা জানা যায় টিআরপি তালিকা থেকে। এই তালিকা কিছুটা ধারাবাহিকের মানদন্ডের মত। যে ধারাবাহিকে টিআরপি যত ভালো সেই ধারাবাহিকটি তত বেশি দিন নিজের সম্প্রচার সফলভাবে চালিয়ে যেতে পারে।

বৃহস্পতিবারে হলেই ভক্তদের মনে টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকায় কে সেরার সেরা হল সেটা জানার একটা কৌতুহল সৃষ্টি হয়। টিআরপি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই দর্শক থেকে শুরু করে চ্যানেল কর্তৃপক্ষ প্রত্যেকেই এই টিআরপি গণনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে।

বর্তমান সপ্তাহে টিআরপি তালিকায় রাজ করছে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক। বাংলার দর্শক মহলকে তাক লাগিয়ে একেবারে প্রথম স্থান দখল করেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.৩।

দ্বিতীয় স্থানে অবস্থান করছে আবারো জি বাংলার আরেক জনপ্রিয় ধারাবাহিক ফুলকি। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে এই মেগা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.০। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলা চ্যানেলের জগদ্ধাত্রী ধারাবাহিক। এই সপ্তাহে টিআরপি তালিকায় ৭.৫ পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এই মেগা।

এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসা গীতা। এই সপ্তাহে ৭.২ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। পঞ্চম স্থান দখল করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবহিক। এই ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৭.০।

আরও পড়ুনঃ ভূ’তের ভয় দেখাতে গিয়ে বে’কায়দায় রুদ্র! এবার ফুলকির ভূ’ত জামাইবাবুর ঘাড়ে!

1st •• পরিণীতা 8.3
2nd •• ফুলকি 8.0
3rd •• জগদ্ধাত্রী 7.5
4th •• গীতা LLB 7.2
5th •• কোন গোপনে 7.0

TollyXP NewsDesk