Bangla Serial

ফুলকির ম্যাজিক ফেল! এই ঘটনার সুযোগ নিয়ে নিজের খেল দেখাল রুদ্র!

জি বাংলার ( Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি ( Phulki )। এই ধারাবাহিকে দেখা যায় পায়েলের বাবা তার বিয়ে ঠিক করতে চাইলে পায়েল পালিয়ে দিয়ে যেতে চায় একা একা, তখন পিয়াল তাকে বিয়ের জন্য রাজি করায়। অন্যদিকে ফুলকি সবটা জেনে নিজে দাঁড়িয়ে থেকে কালিতলায় তাদের বিয়ে দেয়, ওদিকে পায়েলের বাবা রীতিমত পুলিশ নিয়ে পায়েলকে খুঁজতে থাকেন।

ফুলকি আজকের পর্ব ২৫ সেপ্টেম্বর (phulki today full episode 25 September)

আজকের পর্বের শুরুতে দেখা যায় যে পুলিশ অনেক খোঁজ করে কিন্তু খড়ের মধ্যে লুকিয়ে থাকার জন্য কোন‌ও ভাবেই পিয়াল, পায়েল ও ফুলকির নাগাল পায় না। এই ঘটনায় ফুলকির প্রতি পিয়ালের বিশ্বাস আর‌ও বেড়ে যায়, পিয়াল বলে দেখলে তো ফুলকি কেমন আমাদের বাঁচিয়ে নিল, বাড়িতেও এইভাবেই ও সবটা সামলে নেবে। ফুলকি মনে মনে ভাবে, বাড়ি গিয়ে আমাকে জেঠুমনিকে বোঝাতে হবে আর জেঠুমনি সবাইকে বোঝাতে পারবে।

Phulki today full episode 24 September

ওদিকে কাবেরি ও কাকুমনি পিয়ালের জন্য চিন্তা করছে কারণ পিয়াল ফোন ধরছে না। তখন রোহিত চলে আসে এবং রোহিত,তমাল এসে বলে ফুলকির স্টোরে যাওয়ার কথা ছিল কিন্তু সে সেখানে যায়নি এমনকি ফোন‌ও ধরছে না। বাড়িতে ধানু বলে এদিকে তো পিয়ালেরও কোন‌ও খোঁজ নেই। ফুলকি আর পিয়ালের ফোন একসাথে লাগছে না দেখে রোহিত ভাবতে থাকে রুদ্র আবার কোন‌ও ক্ষতি করল না তো! রোহিত ফুলকির খোঁজ করতে বাইরে বেরোতে যায়।

কিন্তু রোহিত বেরোনোর আগে ফুলকি চলে আসে আর এসে কাবেরিকে বলে কাকিমনি বরণ ডালা নিয়ে এস, নতুন বউকে বরণ করতে হবে। আকাশ থেকে পড়ে বাড়ির সবাই, নতুন বৌ টা কে!? এরপর পিয়াল যখন পায়েলকে বিয়ে করে বাড়ি ঢুকে পড়ে তখন কাকিমনি মাথা ঘুরে পড়ে যায় আর পিয়াল মা মা করে ছুটে এলে পিয়ালকে চড় মারে তার বাবা আর বলে, বিয়ে করার আগে মায়ের কথা একবারও মনে হয়নি? এই বয়সে তুই বিয়ে করতে চলে গেলি! পায়েল তখন বলে ফুলকি তো কিছুই করতে পারছে না! পরিস্থিতি তো হাতের বাইরে চলে যাচ্ছে!

আরও পড়ুনঃ অবশেষে ধাক্কা খেয়ে অহনাকে চিনল অপরাজিতা! নিজের ভুল বুঝতে পারল অনিকেত!

রোহিত তখন ফুলকিকে মারতে যায় , ধানু পরিস্থিতি সামলায়। ইতিমধ্যেই জেঠুমনি আর জেঠিমনি চলে আসে আর তারা বুঝতে পারে না কী হচ্ছে। ফুলকি বুঝিয়ে বলে, পায়েল দিদির বাবা তার বিয়ে ঠিক করেছিল আর পায়েল দিদি বাবাকে যেহেতু খুব ভয় পায় তাই পালিয়ে যাচ্ছিল পিয়াল দাদা তাই বিয়ে করে নেয়। হৈমন্তী আবার ফুলকির দোষ দেয় কিন্তু বাড়ির সবাই বলে এতে ফুলকির কোন দোষ নেই। পরিস্থিতি একটু ঠিকঠাক হচ্ছিল তখনই রুদ্র এসে বলে দেয় বিরোধী দলনেতা অজয় বাবুর মেয়ে হল পায়েল। তার মধ্যেই অজয় বাবু এসে জেঠুমনিকে অপমান করতে থাকলে রুদ্র জেঠুমনির হয়ে কথা বলে! ফুলকি বুঝে যায় জামাইবাবু এইসবটা করছে জেঠিমার চোখে ভালো হওয়ার জন্য! অন্যদিকে পায়েল হতাশ হয়ে যায় ফুলকি কিছুই করতে পারছে না দেখে!

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন