Bangla Serial

অবশেষে ধাক্কা খেয়ে অহনাকে চিনল অপরাজিতা! নিজের ভুল বুঝতে পারল অনিকেত!

জি বাংলার ( Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে ( Kon Gopone Mon Vesechhe )। এই ধারাবাহিকে দেখা যায় অনিকেত শ্যামলীর ওপর রাগ করে বাড়ি ছেড়ে চলে আসে কিন্তু বাড়ি এসে অহনার সাথে থাকতে থাকতে সে বুঝতে পারে সে জীবনে কী ভুল করেছে! অহনা দিনরাত মদ খেয়ে পড়ে থাকে আর বন্ধুবান্ধব নিয়ে পার্টি করে, অনিকেত কী খাবে বা কী খাবে না – সেসব দিকে সে এতটুকু‌ও খেয়াল রাখে না।

কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ২৪ সেপ্টেম্বর/kon gopone mon veseche today full episode 24 September-

আজকের পর্বে শুরুতে দেখা যাবে যে অপরাজিতা বলতে থাকে শ্যামলী কখন‌ও এই ব্যবসার উন্নতি করতে পারবে না, এই ব্যবসার উন্নতি করতে একমাত্র পারে তার ছেলে অনিকেত। কিন্তু তখন পরিবারের প্রত্যেকটা মানুষ শ্যামলীর পক্ষ নিয়ে কথা বলে। অপরাজিতা বলে তুমি নিজের ছেলের বিষয়টা একবারও ভাববে না? সূর্য তখন বলে, ছেলে কি পরিবারের কথা একবারও ভেবেছে? তোমার যদি মনে হয় তুমি ছেলের কাছে চলে যাও তার ফ্ল্যাটে গিয়ে তাকে দেখে আসো। অপরাজিতা তখন রেগে গিয়ে অনিকেতের সাথে দেখা করতে তার ফ্ল্যাটে চলে যায়।

kon gopone mon veseche today full episode 23 September

শ্যামলী অপরাজিতার সাথে যেতে চাইলে অপ্রতীম বলে তোমাকে দেখলে মামনি আর‌ও রেগে যাবে তার চাইতে আমি যাচ্ছি। এরপর অপরাজিতা অনিকেতের ফ্ল্যাটে যায়। অহনা পার্টি করতে করতে দরজা খোলে, বাড়ির পরিস্থিতি দেখে অপরাজিতার তো মাথা ঘুরে যায় অহনা অপরাজিতাকে ঘরে আসতে বলে। কিন্তু অপরাজিতা ঘরে আসতে চায় না। অপরাজিতার গলা শুনে অনিকেত চলে আসে। অনিকেত কে দেখে অপরাজিতা বুঝতে পারে যে অনিকেত কিছু খায়নি। অপরাজিতা বলে, অনি তুই ঠিক আছিস তো?

অনিকেত বলে আমাদের মত মানুষকে ঠিক থাকতে হয় মামনি। এরপর অপরাজিতা অনিকেতের ফ্ল্যাট থেকে চলে আসে আর ভাবতে থাকে, অহনার এই রূপ আমি তো আগে দেখিনি! শ্যামলী এরকমটা ছিল না, ও অন্তত আমার ছেলেকে যত্নে রাখত। অন্যদিকে রোহিনী বলে দেখ মন্দার তুই আজকে ভালো কাজ করেছিস তাই আজকে আমি তোর জন্য কি এনেছি! মন্দার ভাবে মদের বোতল কিন্তু আসলে তাতে নুন জল ছিল এরপর তাদের খুনসুটি দেখে নিশ্চিন্ত হয় শ্যামলী। এরপরের দিন শ্যামলী খিচুড়ি রান্না করে সকলকে খাওয়ায় আর মন্দার বলে আজ যদি কেউ তোর রান্নায় নুন মেশাতে যায় না, আমি তাকে দেখে নেব।

আরও পড়ুন: খড়ের গাদাতে ঢুকেও শেষ রক্ষা হল না! হাতেনাতে ধরা পড়ল পায়েল পিয়াল ফুলকি!

অন্যদিকে অপরাজিতা আসে এবং অপরাজিতা এসে শ্যামলীতে বলেন আমি জানি আমি অনেক খারাপ করেছি তোমার সাথে কিন্তু আজ তোমাকে একটা কথা বলছি তুমি তো অফিসে যাবে তুমি অনিকে একটু ভালো করে খাবার খাইও ও না খিচুড়ি খেতে খুব ভালোবাসে কিন্তু সূর্য বলে একদম না শ্যামলী, তুই অফিসের অন্যান্য কর্মচারীদের সাথে যেমন ব্যবহার করি সেই রকমই ব্যবহার করবি একদম তার বাইরে অনিকেতের খেয়াল রাখবার প্রয়োজন তোর। শ্যামলী অপরাধী তাকে বলে আপনি চিন্তা করবেন না ম্যাডাম আমি স্যারকে খাইয়ে দেবো যেটা শুনে অপরাজিতা বুঝতে পারে অনিকেতের জন্য শ্যামলী একদম উপযুক্ত ছিল এবার কি তবে নিজের পাপের প্রায়শ্চিত্ত করবে অপরাজিতা?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন