Bangla Serial

কৌশিকী-কাকলির যুদ্ধে বলি জ্যাস! জগদ্ধাত্রী কি পারবে নিজেকে রক্ষা করতে?

জি বাংলার ( Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী ( Jagotdhattri )। এই ধারাবাহিকে দেখা যায় উৎসব – মালার বিয়ে নিয়ে মুখার্জী বাড়ির পরিবেশ রীতিমত গরম হয়ে উঠেছে! জগদ্ধাত্রী, কৌশিকী মুখার্জী মিলে প্রত্যেকটা মুহূর্তে মাথা খাটিয়ে ভাবনা চিন্তা করে বার করবার চেষ্টা করছে এই মালার মুখার্জী বাড়িতে ঢোকার পেছনে কার হাত আছে, কী উদ্দেশ্যে আছে? জগদ্ধাত্রী আর কৌশিকী সবটা বুঝতে পারলে‌ও তাদের হাতে কোন‌ও প্রমাণ না থাকায় তারা চুপচাপ বসে আছে।

Jagotdhattri today 25 September episode ( জগদ্ধাত্রী আজকের পর্ব ২৫ সেপ্টেম্বর)

আজকের পর্বের শুরুতেই দেখা যায় যে কাকলি দেবীর বাড়িতে একটা ড্রাইভার দীপেন মামার হাতে একটা বাক্স দিয়ে গেছে, সেই বাক্স নিয়েই কথা হচ্ছে দিব্যা আর কাকলি দেবীর মধ্যে। সেই বাক্সের মধ্যে কাকলি দেবীর বিয়ের চুরি হার আর কাকলির মেয়ে মালার পায়ের জুতো রয়েছে। তারা বুঝতেই পারছে না এগুলো কে এখানে নিয়ে এল? তখন দীপেন মামাকে তারা জিজ্ঞেস করতে থাকে , গাড়িটা কেমন ছিল? ড্রাইভারকে কেমন দেখতে ছিল?

second lead actress is coming on Jagaddhatri

দীপেন মামা তখন বলে, গালে দাড়ি আর ড্রাইভারের পোশাক পরে এসেছিল ড্রাইভার আর গাড়িটা ছিল দুধ সাদা রঙের একটা বিদেশী গাড়ি, দেশী গাড়ি ছিল না। এটা দেখে দিব্যা সেন ভাবে, সে মুখার্জী বাড়িতে এরকম একটা গাড়ি দেখেছে। এরপর দিব্যা সেন সরাসরি স্বয়ম্ভুকে ফোন করে কথার মাধ্যমে তার পেট থেকে কথা বার করবার জন্য। স্বয়ম্ভুকে বলে, তুমি আজকাল ড্রাইভারি করছ নাকি?

স্বয়ম্ভু তখন বলে কী যে বলেন ম্যাডাম? আমি তো সরকারি চাকরি করি। এরপর দিব্যা বলে, বিদেশি গাড়িটা তুমি এনেছিলে তো? স্বয়ম্ভু বলে, সরকারি চাকরি করে কি আর বিদেশী গাড়ি কেনা যায়? দিব্যা তখন স্বয়ম্ভুকে বলে তুমি অতিরিক্ত চালাকির চেষ্টা করো না। কিন্তু স্বয়ম্ভু বুঝে যায়, ওরা আসলে কিছুই বুঝতে পারে নি, সন্দেহ করছে মাত্র! ওদিকে স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে বলে, খেলাটা ধীরে ধীরে বিপদজনক হয়ে উঠছে!

জগদ্ধাত্রী তোমাকে নিয়ে আমার চিন্তা হচ্ছে, খুব ভয় হচ্ছে, কী হবে এটা ভেবে। জগদ্ধাত্রী স্বয়ম্ভু কে বলে, তুমি চিন্তা করো না, সব ঠিক থাকবে। তাছাড়া ভয় পেয়ে যাওয়া মানে তো হাল ছেড়ে দেওয়া। ভয় পেতে আমরা রাজি নই। এরপর দিব্যা কাকলিকে বলে আজকে মুখার্জী বাড়িতে ধামাকা হবে! মালার গা দিয়ে একটা গুলি ঘেঁসে যাবে , জগদ্ধাত্রী, কৌশিকী মুখার্জী শেষ হয়ে যাবে আর অজ্ঞান হয়ে যাবে বৈদেহী মুখার্জী। সবশেষে গুন্ডাদের সাথে দেবুদার যোগাযোগ খুঁজে পাওয়া যাবে।

দীপেন মামা ভাবে, তোমরা তো জানো না কৌশিকী মুখার্জী কি জিনিস! অন্যদিকে কাকলি ভয় পেতে থাকে, সে বলতে থাকে, আমার মনে হচ্ছে ওরা সব কিছু টের পেয়ে গেছে, না হলে এই জিনিসপত্র পাঠাতো না। অন্যদিকে বর বেশে উৎসবকে সাজানোর পর তাকে ছাদনা তলায় নিয়ে যায় মেহেন্দি। অন্যদিকে বৈদেহী মুখার্জীকে সাজাতে আসে জগদ্ধাত্রী আর কথার ফাঁকে বৈদেহীকে জিজ্ঞেস করে, এই বাড়ির ছোট বৌমা সম্পর্কে আপনি কি কিছুই জানেন না?

আরও পড়ুন: ফুলকির ম্যাজিক ফেল! এই ঘটনার সুযোগ নিয়ে নিজের খেল দেখাল রুদ্র!

বৈদেহী মনে মনে ভাবে, আমি বুঝতে পেরেছি , এই কারণেই তুমি আমাকে এখানে সাজাতে এসেছ। কিন্তু তুমি কিছুই জানতে পারবে না। বৈদেহী বলে, নাহ কতবার বলব, আমি কিছু জানি না। জগদ্ধাত্রী মনে মনে বলে, আমি জানি আপনি সব জানেন মা, শুধু আমাকে আর বড়দিকে শেষ করে দেবেন বলে চুপ হয়ে আছেন। জগদ্ধাত্রী এইভাবেই সরগরম হয়ে উঠেছে? মালা উৎসবের বিয়েতে এইবার কে কাকে মাত দেবে সেটাই দেখার!

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন