জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। একের পর এক নতুন নতুন চমকের কারণে দিনে দিনে বাড়ছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। দর্শকদের মন জয় করে নিয়েছে ধারাবাহিকের প্রতিটি চরিত্র। পর্দায় দিব্যানি মন্ডল (Devyani Mondal) ও অভিনেতা অভিষেক বসুর (Abhishek Bose) দুষ্টু মিষ্টি রসায়ন মন জয় করে নিয়েছে সকলের। এমনকি জি বাংলার তাবড় তাবড় জুটিকেও দারুণ টক্কর দিচ্ছে রোহিত ফুলকির কেমিস্ট্রি।
তবে বর্তমানে ধারাবাহিকে এসেছে নতুন চমক। শালিনীর ঝঞ্জা মিটিয়ে অবশেষে কাছাকাছি এসেছে রোহিত আর ফুলকি। রাস্তা থেকে সরে গেছে শালিনী মিত্র। তারপরই অবশেষে সমস্ত দুরত্ব মিটিয়ে কাছাকাছি এসেছে ফুলকি আর রোহিত। ফুলকিকেই অবশেষে স্ত্রীর মর্যাদা দিয়েছে নায়ক। নিজের সম্পর্ক ঠিক হওয়ার পরই পারমিতার আর অংশুর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ফুলকি। রোহিতের সঙ্গে হাত মিলিয়ে পারমিতা আর অংশুর সম্পর্ক জুড়ে দেয় ফুলকি।

এরপরই জেঠুমণির সঙ্গে কথা বলে পারমিতা আর অংশুর বিয়ের ব্যবস্থা করে তারা। যদিও প্রথম থেকেই ফুলকির এই প্রস্তাব শুনে ভীষণ খুশি হয়েছিলেন জেঠুমণি। কিন্তু বউমার বিয়ে মেনে নিতে পারেননি হৈমন্তী। তথার বউ অন্য কোন বাড়িতে যাবে বিয়ে করে সেকথা কোনভাবেই মেনে নিতে পারছিলেন না হৈমন্তী। আর সেই কারণেই অংশুর বাড়িতে গিয়ে পারমিতার নামে যা নয় তাই বলে আসেন জেঠিমণি।
তবে যখন দেখলেন এসব করে লাভের লাভ কিছুই হল না তখনই নতুন ষড়য’ন্ত্র করেন হৈমন্তী। ঘুমের ওষুধ মেশানো জল খাইয়ে পারমিতাকে অজ্ঞান করে রথের ঘরে আটকে রেখে আসেন তিনি। তবে না জেঠুমণির চিন্তাধারা ভাঙতে পারেনি পারমিতা ও অংশুর বিয়ে। সঠিক সময়ে ফুলকি ও রোহিতের সঙ্গে গিয়ে পারমিতাকে উদ্ধার করে অংশু। পারমিতার সিঁথি রাঙিয়ে দেয় নিজের নামের সিঁদুরে। তারপর জেঠুমণির কথায় পারমিতা ও অংশুর নতুন সংসার সাজিয়ে দিয়ে আসে ফুলকি আর রোহিত।
কী দেখা যাবে ফুলকির আগামী পর্বে?
আরও পড়ুন: হৈমন্তীর আসল রূপ জেনে গেল পারমিতা! এবার এক বিরাট পদক্ষেপ নিল সে!
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে পারমিতাকে নিজেই বরণ করে ঘরে তুলেছে অংশু। তারপরই রাতের বেলা পারমিতা, লাবু সকলে মিলে একসঙ্গে গল্প গুজব করতে করতে শুয়ে করে ঘরে আর রোহিত, অংশু, পিয়াল, তমাল চলে যায় ছাদে। চলে গল্প, আড্ডা। পরেরদিন যথারীতি সম্পন্ন হয় ভাত কাপড়ের অনুষ্ঠান। নিজের হাতে ভালো করে পারমিতা ও অংশুর ফুলসজ্জার খাট সাজিয়ে দেয় ফুলকি ও লাবু। তারপরই হয় পারমিতা আর অংশুর মালাবদল। তখনই ফুলকি লাবুকে বলে তার আর স্যারের বিয়েতে এইসব হয়নি। উত্তরে লাবু ফুলকিকে বলে তাহলে এই সুযোগে ফুলসজ্জা সেরে নেওয়ার কথা। লাবুর কথা শুনেই রাজি হয়ে যায় ফুলকিও। তাহলে কি এবার দূরত্ব মিটিয়ে কাছাকাছি আসবে রোহিত ফুলকি? জানা যাবে আসন্ন পর্বে।
