Entertainment

অবশেষে পূর্ণ হচ্ছে ফুলকির মনের ইচ্ছা! রোহিতের কান্ড দেখে খুশি হয়ে গেল ফুলকি!

জি বাংলার(Zee Bangla)জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’(Phulki)তে দেখা যাচ্ছে যে, হাজার বাধা-বিপত্তি পেরিয়ে শেষমেষ অংশুমানের সাথে বিয়ে হয়ে গেল পারমিতার। অন্যদিকে জেঠিমনি হৈমন্তী জানিয়ে দিল, সে বাড়িতে এখন আর কোন খাবার খাবে না, এই কদিন সে মন্দির থেকে আনা ভোগ খাবে এবং সে একটা সিদ্ধান্ত নিয়েছে কয়েকদিনের মধ্যেই সেই সিদ্ধান্তের কথা সকলকে জানিয়ে দেবে, বিষয়টা শুনে সবাই রীতিমতো থ হয়ে গেল।

ফুলকির আজকের ৫ সেপ্টেম্বরের পুরো পর্ব/Phulki 5 September full episode

ফুলকি ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে, ফুলকি, রোহিত,লাবু,তমাল সবাই এসে বাড়ির পরিবারটাকে একটু পরিবর্তন করবার জন্য আর সকলের মনে আনন্দ দেওয়ার জন্য অংশুমান ও পারমিতার কথা বলতে থাকে এবং পারমিতাকে কীভাবে অংশুমান ভালো রেখেছে সেইসব কথা বলতে থাকে। পারমিতাকে বরণ থেকে শুরু করে তাকে মিষ্টি খাওয়ানোর নিয়মগুলো অংশুমান করেছে সেই ভিডিওটা জেঠুমনিকে দেখাতে থাকে লাবুরা, যেটা দেখে জেঠুমনি নিশ্চিন্ত হয়।

Phulki today full episode 4 September

অন্যদিকে রোহিতের নজর থাকে ফুলকির দিকে, সে দেখে ফুলকি কাপড় বদলে রান্নাঘরের দিকে যাচ্ছে। তখন রোহিত ফুলকিতে এসে বলে পুরো প্রসেস মনে আছে? ফুলকি বলে, না মনে থাকলে দিদিভাইকে ফোন করে জেনে নেব‌। রোহিত তখন বলে, একদমই না, বৌদির এখন নতুন সংসার তাকে বিরক্ত করার দরকার নেই। এই বলে চিঁড়ের পোলাও বানানোর ভিডিও রোহিত মোবাইলে বের করে দেয় ফুলকির সামনে আর সে নিজে ফুলকিকে রান্নায় সাহায্য করবার জন্য চিঁড়ে ধুতে থাকে এই বিষয়টা লক্ষ্য করে লাবু এবং রোহিতের ভাই। তারা এই বিষয়টা নিয়ে মজা করতে থাকে।

ওদিকে লাবু বলে পারমিতার ভাত কাপড়ের জন্য পারোকে এই বাড়িতে ডেকে নিলে কেমন হয়? রোহিত তখন বলে, এই আইডিয়াটা বেশ ভালো, তুই বৌদিদের এই বাড়িতে ডেকে নে আমরা বরং সেই ফাঁকে অংশুদার বাড়িতে গিয়ে ফুলশয্যার খাটটা সাজিয়ে আসবো। অন্যদিকে দেখা যায় রান্না করতে করতে ফুলকির হাতে ছ্যাঁকা খেলে রোহিত ফুলকির যত্ন নেয়।এটা দেখে লাবু তমাল কে বলে, ভাই যেরকম কেয়ারিং হয়ে উঠেছে, এবার ওদের ও ফুলশয্যা টা হয়ে যাক। অন্যদিকে রুদ্র এই সব দেখে নতুন ষড়যন্ত্র করতে থাকে কীভাবে এদের আলাদা করবে?

এরপর দেখা যায় ফুলকিরা যখন অংশুমানের ঘর সাজাচ্ছে তখন লাবুর থেকে সে জানতে পারে অংশু আর পারো চলে এসেছে, এদিকে ঘর সাজানোর কাজ তখন‌ও বাকি আছে। এই জেনে সবাই হাত লাগাতে থাকে তাড়াতাড়ি। এরপর অংশুমানের গলার আওয়াজ এর সকলে লুকিয়ে পড়ে আর অংশুমান পারো এসে নিজেদের ঘর চিনতে পারে না। অংশুমান বলে, একি কাণ্ড!খাট কে সাজালো? তখন রোহিতরা বলে, সারপ্রাইজ। এরপর পারো আর অংশুর পোশাক বদল করানো হয় ও মালা বদল থেকে শুরু করে সব নিয়মকানুন পালন হয়।

আরও পড়ুন: ফুলকিতে প্রেমের জোয়ার! পারমিতা অংশুর ফুলসজ্জার রাতেই রোমান্সে মজল ফুলকি রোহিত!

অন্যদিকে ফুলকিরও এইসব দেখে সব নিয়ম মেনে রোহিতের সাথে ফুলশয্যা করতে ইচ্ছে হয় আর সে লাবুকে বলে, আমাদের তো এসব কিছুই হয়নি গো আর তোমরা তো স্যারকে বাধ্য করো নি এই সব নিয়ম পালন করতে। লাবু তখন বলে, তুমি বরং তোমার স্যারকে বাধ্য করো এইসব নিয়ম কানুন মেনে ফুলশয্যাটা করে ফেলতে। ফুলকি তখন তার মা কালীর কাছে অনুরোধ করে যেন তার মনের ইচ্ছাও পূর্ণ হয়। এরপর ফুলকি যখন রোমান্টিক কথা বলতে যায় রোহিত তখন তাকে বলে খুব ঘুম পাচ্ছে কাল সকালে আবার তাড়াতাড়ি উঠে মাঠে যেতে হবে। কিন্তু ফুলকি ঠিক করে সে দিদিভাইয়ের কথা অনুযায়ী চলবে এই বলে সে বেনারসি আর গয়না বার করে সাজতে থাকে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন