বাংলা টেলিভিশন জগতের অন্যতম চ্যানেল জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত বর্তমানে অন্যতম একটি জনপ্রিয় ধারাবাহিকে পরিণত হয়েছে সবার প্রিয় ‘ফুলকি’ (Phulki)। যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে টিআরপি তালিকার প্রথম পাঁচ থেকে সরেনি এই ধারাবাহিকের নাম। বর্তমানে ঘনঘন এই ধারাবাহিকটিকে বেঙ্গল টপারের জায়গায় দেখতে পাচ্ছেন দর্শকমহল।
একটা ছোট্ট জায়গা থেকে শুরু হয়েছিল ফুলকির জীবন। সে কোনদিনও ভাবেনি তার জীবনে তার স্যার আসবে। রোহিত ফুলকির জীবনে আসার পর থেকেই তাদের দুজনের জীবনই অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। জীবনের সবথেকে নোংরা অপবাদগুলোর হাত থেকে মুক্তি পেয়েছে রোহিত। কে রোহিতের ভালো চায় আর কে খারাপ চায় সেটাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ফুলকি।
বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, শালিনী রোহিত আর ফুলকির জীবনে অবাঞ্ছিতভাবে প্রবেশ করে তাদের জীবনটাকে কিছুদিনের জন্য অস্থির এবং এলোমেলো করে তুলেছিল। কিন্তু যেখানে ফুলকি আছে সেখানে খুব বেশিদিন অন্ধকার থাকতে পারে না। অনেক পরিকল্পনা করে সবার সামনে শালিনীর মুখোশ টেনে ছিড়ে ফেলে ফুলকি। রোহিতের জীবনটাকে এলোমেলো করে দেওয়ার জন্য সবার সামনে ঠাস করে একটা থাপ্পড় কষিয়ে দেয় শালিনীর গালে।
এত প্ল্যান পরিকল্পনার পরে অবশেষে সত্যিটা প্রমাণ করতে সক্ষম হয় সে। আফসোস শুধু একটাই। এত কিছুর মধ্যেও জামাইবাবু অর্থাৎ রুদ্রের নামটা কিছুতেই সামনে আনতে পারেনি ধারাবাহিকের নায়িকা। পাঁকাল মাছের মতন ঠিক এদিক-ওদিক দিয়ে ফসকে বেরিয়ে যাচ্ছে রুদ্ররূপ সান্যাল। তবে আর কতদিন? খুব বেশিদিন নায়িকার কবল থেকে বাঁচতে পারবে না রুদ্র। তার দিন আস্তে আস্তে ঘনিয়ে আসছে।
আরও পড়ুন: জব্দ হবে কূটনী শালিনী! ভালোবেসে ফুলকিকে জড়িয়ে ধরল রোহিত!
রোহিতের বুকে মাথা রাখলো ফুলকি
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে কোন এক কারণে রেগে গিয়ে ফুলকি ঘর থেকে চলে যেতে চাইলে তার হাত ধরে টেনে নেয় রোহিত। তারপর পরম শান্তিতে রোহিতের বুকে মাথা রাখে ফুলকি। অন্যদিকে শালিনী মিত্র রুদ্রকে বলে, সে এবার ঝড় হয়ে ফুলকির জীবনে এমন ভাবে ফিরে আসবে যেটা ফুলকি কখনো কল্পনাও করতে পারবে না। তবে কি আবার নতুন কোন বিপদ আসতে চলেছে রোহিত ফুলকির জীবনে?
