Bangla Serial

অংশু আর পারমিতাকে এক করতে নতুন ফন্দি আঁটলো ফুলকি!

জি বাংলার (Zee Bangla) যে ধারাবাহিকগুলি শুরুর থেকেই দর্শকদের মধ্যে চর্চায় উঠে এসেছে তাদের মধ্যে অন্যতম ফুলকি (Phulki)। শুরু থেকেই পর্দায় অভিনেতা অভিষেক বসু (Abhishek Bose) এবং দিব্যানি মন্ডলের (Devyani Mondal) জুটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই গাঢ় হয়েছে ফুলকি আর রোহিতের সম্পর্ক। যদিও বর্তমানে শালিনীকে নিয়ে নতুন সমস্যা শুরু হয়েছে রোহিত আর ফুলকির জীবনে।

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে শালিনীকে ধরার জন্য ফাঁদ পেতেছে ফুলকি। আর সেই ফাঁদেই ধরা পড়েছে শালিনী। নিজের মুখেই ফুলকির সামনে সমস্ত সত্যিটা স্বীকার করে নেয় শালিনী। আর সেটাই আলমারির মধ্যে থেকে রেকর্ড করে নেয় রোহিত। তারপরই শুধু হয় শালিনী মিত্রর প্ল্যানের ক্লাইম্যাক্স। যথাসময়ে ফুলকিকে ধরতে চলে আসে ডাক্তারের পাঠানো লোকেরা। কিন্তু তখনই সবটা বলে দেয় ফুলকি।

ফুলকি আজকের পর্ব ১৭ আগষ্ট (Phulki Today Episode 17 August)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা গেছে শালিনীকে চেষ্টা করে রোহিতকে বোঝানোর কিন্তু তখনই শালিনীকে সপাটে চড় মারে ফুলকি। তারপরই কুলোর বাতাস দিয়ে শালিনীকে রায় চৌধুরী বাড়ি থেকে বিদায় করে ফুলকি। রেগে গিয়ে রায় চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে যায় শালিনী। তবে ফুলকি বুঝতে পারে এই সবকিছুর পিছনে একা শালিনী নেই, তার সঙ্গে রয়েছে রুদ্র আর ঈশিতা। এরপরই তমাল বলে বাড়িতে খাওয়া দাওয়ার কথা। সকলের জন্য রান্না করতে থাকে পারমিতা।

তবে তখনই অংশুকে বাড়িতে নিয়ে আসে রোহিত। সকলে মিলে জমিয়ে করে খাওয়া দাওয়া। এদিকে সকলের ওপর নজর রাখতে চলে আসে রিকি। কিন্তু রিকিকে দেখে সবটাই বুঝে যায় ফুলকি। অন্যদিকে দেখা যায় শালিনীর সঙ্গে দেখা করতে চলে এসেছে রুদ্র। শালিনীকে রুদ্র স্পষ্ট জানিয়ে দেয় আর সে শালিনীকে কোনরকম সাহায্য করতে পারবে না। তবে শালিনীও ভেবে নেয় সে ফুলকিকে জব্দ করবেই। চড়ের বদলা সে ফুলকির ওপর নেবেই।

আরও পড়ুন: এখনো হার মানেনি নির্লজ্জ শালিনী! রুদ্রর সাথে মিলে নতুন ছক কষছে সে!

ফুলকিকে কাছে টেনে নিল রোহিত

এদিকে রাতের বেলা রোহিতের জন্য জল রাখতে চলে আসে ফুলকি। কিন্তু তখনই ফুলকিকে কাছে টেনে নেয় রোহিত। তখন রোহিতকে ফুলকি বলে এবার অংশু আর পারমিতার মিল করাতে হবে। আর তার জন্য প্রয়োজন প্ল্যানের। ফুলকির কথা শুনে রাজি হয়ে যায় রোহিত। পরেরদিন সকালে পারমিতাকে ফোন করে সোমা। আর তখনই সে পারমিতাকে বলে তাদের পার্টিতে আসতে। না চাইলেও সকলের কথা শুনে শেষমেশ রাজি হয়ে যায় পারমিতা। তখনই ফুলকি বলে সেও যাবে। তাহলে কি সেখানে গিয়েই অংশু আর পারমিতার মিল করবে ফুলকি? জানতে হলে দেখতে থাকুন ফুলকি।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন