বর্তমানে বাংলা বিনোদন (Entertainment) জগতের অতি জনপ্রিয় অভিনেত্রী তিনি। নিজের অভিনয়ের দক্ষতায় বর্তমানে তিনি পৌঁছে গিয়েছেন বাংলার ঘরে ঘরে। একের পর এক ধারাবাহিকে অভিনয় করে বর্তমানে বাংলার ঘরের মেয়ে হয়ে উঠেছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। অভিনেত্রী সৌন্দর্য ও গুণ নিয়ে বর্তমানে চর্চা ছড়িয়ে পড়েছে সর্বত্র। পর্দায় রাইপূর্ণার ভূমিকায় দর্শকদের মনে রাজ করেছেন এই অভিনেত্রী।
একসময় অভিনয়ের স্বপ্ন চোখে নিয়ে পরিবারের সঙ্গে ঝাড়গ্রাম থেকে কলকাতায় এসেছিলেন অভিনেত্রী। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক করুণাময়ী রাসমণিতে করেছিলেন অভিনয়। যদিও সেটি ছিল ক্যামিও চরিত্র। তারপরই নিজের প্রচেষ্টায় এবং অভিনয়ের প্রতি ভালোবাসার জেরে কালার্স বাংলার অগ্নিশিখা ধারাবাহিকের হাত ধরে পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী আরাত্রিকা।
তারপর তিনি সুযোগ পান জি বাংলার ধারাবাহিক খেলনা বাড়িতে অভিনয়ের। ধারাবাহিকে মিতুলের চরিত্রে দুর্দান্ত অভিনয় করে রাতারাতি দর্শকদের মন জয় করে নিয়েছিলেন অভিনেত্রী। ধারাবাহিকটি শেষ হওয়ার কয়েক মাসেই মাথায় তিনি সুযোগ পান নতুন ধারাবাহিকের। বর্তমানে অর্গানিক স্টুডিওর প্রযোজিত মিঠিঝোরা ধারাবাহিকে অভিনয় করেছেন আরাত্রিকা মাইতি। ইতিমধ্যেই ধারাবাহিকে রাইপূর্ণার চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন আরাত্রিকা মাইতি। পর্দায় আরাত্রিকা ও সুমন দের রসায়ন ভীষণ পছন্দ করছেন দর্শকরা।
যদিও ঝাড়গ্রাম থেকে কলকাতায় এসে অভিনয় করা একেবারেই সহজ ছিল ছিল না অভিনেত্রীর পক্ষে। সহ্য করতে হয়েছে অনেক কিছু। সামলেছেন একের পর এক রিজেকশনের ধাক্কা। কখনও রোগা হওয়ার কারণে আবার কখনও তার বাচ্চা বাচ্চা মুখের কারণে একের পর এক ধারাবাহিক থেকে রিজেক্ট হয়েছেন তিনি। তবে অবশেষে মিলেছে পরিশ্রমের ফল। অভিনেত্রীর স্বপ্নপূরণ হয়েছে অবশেষে।
কি সুখবর দিলেন আরাত্রিকা মাইতি?
সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে অভিনেত্রী আরাত্রিকা মাইতি জানিয়েছেন অবশেষে নিজের ইচ্ছা পূরণ করতে পেরেছেন। তিনি। কলকাতার বুকে কিনেছেন নিজের বাড়ি। ৩ বছরের কঠোর পরিশ্রমের ফল অবশেষে পেয়েছেন অভিনেত্রী। এ হেন অভিনেত্রী এদিন নিজের নতুন বাড়ির খবর ভাগ করে নিলেন সকলের সঙ্গে। মা বাবাকে পাশে নিয়ে নতুন বাড়িতে পা রাখলেন অভিনেত্রী। হোম ট্যুর না করালেও পুজোর একাধিক ছবি পোস্ট করলেন এদিন তিনি। ক্যাপশনে লিখেছেন ‘নিজ হাতে গড়া মোর আপনার বাসা।’ হ্যাশট্যাগ ‘সুইট হোম’। তাঁকে ছবিতে লাল শাড়ি পরে থাকতে দেখা যাচ্ছে। ভক্তি ভরে তিনি পুজো করছেন। পাশে রয়েছেন তাঁর মা এবং বাবা। হোম যজ্ঞের ছবিও তিনি এদিন পোস্ট করেছেন।
