Bangla Serial

জেলে যাচ্ছে শাকচুন্নি! শালিনীর লেজে পা দিতেই সামনে এলো রুদ্রর কুকীর্তি!

জি বাংলার (Zee Bangla) যে ধারাবাহিকগুলো শুরুর থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে তাদের মধ্যে অন্যতম হল ফুলকি (Phulki)। এই ধারাবাহিকটি প্রথম থেকেই মন জয় করে নিয়েছিল দর্শকদের। পর্দায় অভিনেত্রী দিব্যানি মন্ডল (Devyani Mondal) এবং অভিনেতা অভিষেক বসুর (Abhishek Bose) রসায়ন ভীষণ পছন্দ করেছেন দর্শকরা। তবে বর্তমানে শালিনীকে নিয়েই তোলপাড় রোহিত-ফুলকির জীবন।

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে শালিনীর সমস্ত চালাকি ধরে ফেলেছে ফুলকি। আর তারপরই রোহিতকে শালিনীর ব্যাপারে সবটা জানিয়ে দেয় সে। শালিনীর ব্যাপারে সবটা শুনে ফুলকিকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় রোহিত। তারপরই জব্বর প্ল্যান করে ফুলকি। নিজেকে পাগল প্রমাণিত করার জন্য প্ল্যান অনুযায়ী ঈশিতার ওপর লাঠি দিয়ে হামলা করে ফুলকি।

ফুলকি আজকের পর্ব ১৫ আগষ্ট (Phulki Today Episode 15 August)

ধারাবাহিকে আজকের দেখা যাবে শালিনীকে ধরার জন্য আলমারিতেই লুকিয়ে ছিল রোহিত। এদিকে ফুলকিকে অসুস্থ ভেবে ফুলকির ঘরে চলে আসে শালিনী। আর তখনই নিজের ফোন ভিডিও রেকর্ড করতে করে রোহিত। শালিনী ফুলকিকে বলে সে এইসবটাই নিজে করেছে। ফুলকির ওষুধের জায়গায় নিজের ওষুধ রেখে দিয়েছে ফুলকিকে অসুস্থ করার জন্য। ফুলকিকে মানসিক ভারসাম্যহীন করার জন্য।

সঙ্গে শালিনী স্বীকার করে যে সে পুরোপুরি সুস্থ। এমনকি সে বন্যায় কোনদিনও ডুবে যায়নি এইসবটাই তার নাটক ছিল। সে জানত রোহিত মানসিকভাবে দুর্বল তাই সেই দুর্বলতার সুযোগ নিয়েই এইসবটা করেছে শালিনী। এসব বলার পরই ঘর থেকে বেরিয়ে যায় শালিনী। শালিনীর কুকীর্তি শুনে ভীষণ রেগে যায় রোহিত। সে ফুলকিকে বলে এখুনি সে শালিনীকে জব্দ করবে। কিন্তু রোহিতকে আটকে দেয় ফুলকি। সে জানায় সবটাই হবে কাল সকালে।

সমস্ত সত্যিটা সবাইকে জানিয়ে দিল ফুলকি

পরেরদিন সকাল হতেই ফুলকিকে ধরে নিয়ে যাওয়ার জন্য চলে আসে হাসপাতালের লোকজন। তবে শালিনীর সামনে নাটক করে শালিনীর ঘরের দরজা আটকে দেয় ফুলকি। তবে প্ল্যান অনুযায়ী তারপরই শালিনীর ঘরের দরজাটা আলগা করে খুলে দেয় রোহিত। এরপরই ঘর থেকে বেরিয়ে আসে শালিনী। আর তখনই ফুলকি সবাইকে জানায় সে সুস্থ। এই পুরো নাটকটা সে করেছে শালিনীকে ধরার জন্য। এদিকে ফুলকির কথা শুনেই চিন্তায় পড়ে যায় রুদ্র আর ঈশিতা। এবার কি তবে জেলে যাবে শালিনী? শালিনীর সঙ্গে কি ধরা পড়বে রুদ্র আর ঈশিতাও? জানতে হলে দেখতে থাকুন ফুলকি।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন